লিড নিউজ

বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে তিন বছরে প্রায় দ্বিগুণ

  • 4:58 pm - August 26, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশে দারিদ্র্যের হার আশঙ্কাজনকভাবে বেড়ে তিন বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)-এর এক সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ শতাংশে। ২০২২ সালে এ হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমীক্ষার ফল প্রকাশ করা হয়। গবেষণার শিরোনাম ছিল ‘ইকোনমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড ২০২৫’।

সমীক্ষায় দেখা গেছে, শুধু সাধারণ দারিদ্র্য নয়, অতি দারিদ্র্যের হারও বেড়েছে। ২০২২ সালে যেখানে অতি দরিদ্র মানুষের হার ছিল ৫ দশমিক ৬ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে।

গবেষণাটি গত মে মাসে পরিচালিত হয়। এতে দেশের ৮ হাজার ৬৭টি পরিবারের ৩৩ হাজার ২০৭ ব্যক্তির মতামত নেওয়া হয়। ফলাফলে দেখা যায়, শহর ও গ্রামের পরিবারের আয়-ব্যয়ে বৈষম্য তৈরি হয়েছে।

শহরের একটি পরিবারের গড় মাসিক আয় এখন ৪০ হাজার ৫৭৮ টাকা, কিন্তু খরচ দাঁড়িয়েছে ৪৪ হাজার ৯৬১ টাকায়। অথচ ২০২২ সালে শহরের গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা। অর্থাৎ শহরের মানুষের আয় কমলেও খরচ বেড়েছে।

অন্যদিকে গ্রামীণ পরিবারের গড় আয় বেড়ে হয়েছে ২৯ হাজার ২০৫ টাকা, আর খরচ ২৭ হাজার ১৬২ টাকা। ২০২২ সালে গ্রামীণ গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া ও কর্মসংস্থানের সংকট দারিদ্র্য বৃদ্ধির বড় কারণ। শহরের মধ্যবিত্ত শ্রেণি আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে গ্রামীণ এলাকায় আয় কিছুটা বাড়লেও তা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au