সর্বশেষ

সেই সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ আকুর

  • 4:59 pm - August 26, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ক্রিকেট থেকে নিষিদ্ধ হচ্ছেন সাব্বির। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট- বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর গত আসরে একটি বিতর্কিত আউটের ঘটনা ক্রিকেটাঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছিল। গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব এর ম্যাচের শেষ উইকেটে ঘটে যাওয়া সেই ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হয়েছিল বিস্তর। এ নিয়ে মুখ খুলেছিলেন ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা ও অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্টরা।

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল শাইনপুকুরের ব্যটার মিনহাজুল আবেদীন সাব্বিরের ‘অস্বাভাবিক’ আউট, যা নিয়ে পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল।

বিসিবি তখন বলেছিল, ক্রিকেটে নৈতিকতা এবং অসদাচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়, এবং এই ধরনের ঘটনা ক্রিকেটের চেতনা এবং ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। ফলে তারা তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়।

ঘটনার পটভূমি:
গত আসরের ডিপিএলের গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে যখন শাইনপুকুর ক্রিকেট ক্লাব দলটির জয় থেকে মাত্র ৬ রান দূরে, তখন ক্রিজে থাকা ব্যাটার মিনহাজুল আবেদীন সাব্বির এমনভাবে আউট হন যা নিয়ে সন্দেহ ওঠে। টিভি ফুটেজে দেখা যায়- ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন মিনহাজুল সাব্বির। এরপরই তিনি স্ট্যাম্পিং আউট হন। শাইনপুকুর স্পোর্টিংও ম্যাচটি হেরে যায়।

বিসিবি’র তদন্ত এবং সুপারিশ:
এই ঘটনায় বিসিবি’র অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) তদন্ত শুরু করে এবং কয়েক মাস ধরে চলা অনুসন্ধান শেষে ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ পায়। ওটিএন বাংলা জানতে পারে, আকু তার তদন্তের ফলস্বরূপ সাব্বিরের বিরুদ্ধে পাঁচ বছরের নিষেধাজ্ঞা সুপারিশ করেছে, যেখানে মাঠের সব ধরণের খেলা থেকে তাকে নিষিদ্ধ করতে বলা হয়েছে।

এছাড়া, আকু বিসিবিকে দেশের ক্রিকেটে দুর্নীতি রোধে আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে- ড্রেসিং রুমে যোগাযোগ নিয়ন্ত্রণের কঠোর ব্যবস্থা, গুরুতপূর্ণ ম্যাচগুলোতে অ্যান্টি-করাপশন পর্যবেক্ষকের নিয়োগ, বেটিং মার্কেটের রিয়েল-টাইম মনিটরিং।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au