বিশ্ব

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন: ভারতে ৫ গেমিং অ্যাপ নিষিদ্ধ

  • 4:28 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ভারতে অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে নতুন আইন পাস করেছে দেশটির সংসদ। ছবিঃ প্রতিকী

মেলবোর্ন, ২৮ আগষ্ট- ভারতে অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে নতুন আইন পাস করেছে দেশটির সংসদ। গত ২১ আগস্ট লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’-এর মাধ্যমে টাকা দিয়ে খেলা যায় এমন সব অনলাইন গেম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরকার জানিয়েছে, প্রতারণামূলক এসব গেমিং প্ল্যাটফর্ম মানুষের মধ্যে আসক্তি বাড়াচ্ছে, আর্থিক ক্ষতি ঘটাচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। তাই এগুলো নিয়ন্ত্রণে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না।

আইন অনুযায়ী, চলতি বছরই পাঁচটি অনলাইন গেমিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হলো— Winaura, Winstler 42, Casinohermes, Amunra 1 এবং Polymarket। সরকারের অভিযোগ, এসব প্ল্যাটফর্ম অনুমোদন ছাড়াই জুয়া চালাচ্ছিল, লাইসেন্সবিহীনভাবে গেম পরিচালনা করছিল এবং আর্থিক নিয়ম ভঙ্গ করছিল।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ভারত সরকার একসাথে ১৭৪টি বেটিং ও গেমিং অ্যাপ বন্ধ করে দিয়েছিল। সেসবের মধ্যে ছিল জনপ্রিয় Mahadev, Parimatch, Fairplay, 1XBET, Lotus 365, Dafabet, Betwaysatta এবং আরও বেশ কয়েকটি অ্যাপ। অভিযোগ ছিল—অবৈধ ক্যাসিনো খেলা প্রচার, বিভ্রান্তিকর বিজ্ঞাপন চালানো এবং অফশোর বেটিং পরিচালনার সঙ্গে তারা জড়িত ছিল।

নতুন আইনের পর বেশ কিছু গেমিং কোম্পানি তাদের অবস্থান স্পষ্ট করেছে। MPL, Games 24×7 (My 11 Circle), PokerBaazi এবং Zupee জানিয়েছে, নতুন জমা বন্ধ থাকলেও খেলোয়াড়েরা সহজেই অর্থ তুলতে পারবেন। WinZO জানিয়েছে, ২২ আগস্ট থেকে নিষিদ্ধ গেমগুলো প্ল্যাটফর্ম থেকে সরানো হবে। আর Probo ইতিমধ্যেই সব ধরনের অর্থ-ভিত্তিক খেলা বন্ধ করে দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন আইন কার্যকর হওয়ার ফলে ভারতের অনলাইন গেমিং খাতে বড় ধরনের পরিবর্তন আসবে। এতে দেশের ডিজিটাল গেমিং ইকোসিস্টেম আরও সুশৃঙ্খল হবে এবং জুয়া নির্ভর গেমিং প্ল্যাটফর্মগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

আসামে হোটেলের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ৫, গ্রেপ্তার অভিযুক্ত

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে হোটেলের ইজারা ও সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক…

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au