লিড নিউজ

কিয়েভে রাতজুড়ে রাশিয়ার হামলা, শিশুসহ নিহত ৪

  • 4:17 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলার সময় ভূগর্ভস্থ পার্কিংয়ে আশ্রয় নেন স্থানীয় লোকজন। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৮ আগষ্ট- ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার গভীর রাতে রাশিয়া ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন, তাদের মধ্যে তিনজন শিশু। বৃহস্পতিবার সকালে কিয়েভ সিটি সামরিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, শহরের পূর্ব উপকণ্ঠে দুটি বহুতল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর উদ্ধারকর্মীরা রাতভর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা চালান। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে জ্বলতে থাকা ভবন ও ঘন ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। তবে রয়টার্স এখনো এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি।

শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন, যার মধ্যে বহুতল আবাসিক ভবন, স্কুল ও বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনাও রয়েছে।

কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি। হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, রাশিয়া কিয়েভের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই নিক্ষেপ করেছে।

গত কয়েক সপ্তাহ ধরে কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে রাশিয়ার হামলা বেড়েছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, ফ্রন্টলাইনে চাপ বাড়াতে রাশিয়া নিয়মিতভাবে রাজধানী ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au