বাংলাদেশ

মবের ভয়ে শাহপরান মাজারের ওরসে শিরনি বিতরণ বন্ধ

  • 12:18 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
প্রশাসনের নির্দেশে শিরনি বিতরণ বন্ধ রাখা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ আগষ্ট- প্রায় ৭০০ বছরের ঐতিহ্য সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের বার্ষিক পবিত্র ওরস। খতমে কোরআন, দোয়া, জিকির, মিলাদ, গিলাফ চড়ানো, গরু জবেহ, ফাতেহা পাঠ এবং শেষ দিন আখেরি মোনাজাতের পর শিরনি বিতরণের মধ্য দিয়ে এই ওরসের কার্যক্রম শেষ হয়। তবে এবার প্রশাসনের নির্দেশে শিরনি বিতরণ বন্ধ রাখা হয়েছে।

মাজারের খাদেম আব্দুল আজিজ জানান, প্রশাসন বলেছে শিরনি বিতরণে মারামারির ঘটনা ঘটে। তাই এবার শিরনি দেওয়া যাবে না। তবে অতীতে কখনো মারামারির কারণে শিরনি বন্ধ হয়নি। কেবল করোনাকালে একবার বিতরণ বন্ধ রাখা হয়েছিল।

এবার ওরস উপলক্ষে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করা হয়। পুলিশ জানিয়েছে, মাজার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা থাকবে এবং ড্রোন ক্যামেরায় নজরদারিও চালানো হবে। এছাড়া তদারকি কমিটি গঠন করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তাদের পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হয়েছে।

তবুও শিরনি বিতরণ বন্ধ করায় প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ ও ঐতিহ্য রক্ষাকারী সংগঠনের প্রতিনিধিরা। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি রেজাউল কিবরিয়া বলেন, “ওরসে শিরনি বিতরণ শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রশাসন যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তবে শিরনি বন্ধের কোনো যৌক্তিকতা নেই।”

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন বলেন, “শিরনি বিতরণ ওরসের অন্যতম প্রধান অনুষঙ্গ। গরিব মানুষ এখানে আহার পান। বিতরণ বন্ধ করা দুঃখজনক।”

সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্টের প্রধান সমন্বয়কারী আব্দুল হাই আল হাদী একে ‘অযৌক্তিক সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে বলেন, “শিরনি নিয়ে কখনো মারামারি হয়নি। মানুষের আবেগ জড়িত থাকার পরও বিতরণ বন্ধ করাকে ঐতিহ্য ধ্বংসের শামিল।”

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তিনি আগেই বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ওরসে পবিত্রতা বজায় রাখতে কঠোর নজরদারি থাকবে এবং কোনো অইসলামিক কার্যকলাপ বরদাশত করা হবে না।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বিষয়টি তার জানা নেই। তবে আইনশৃঙ্খলার স্বার্থে প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।

৭০০ বছরের ইতিহাসে এবারই প্রথমবার নিরাপত্তা ও মবের অজুহাতে শিরনি বিতরণ বন্ধ হলো, যা নিয়ে সিলেটের ঐতিহ্য রক্ষাকারী মহলে ক্ষোভ বিরাজ করছে।

এই শাখার আরও খবর

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au