সর্বশেষ

কমলা হ্যারিসের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প

  • 7:45 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:৬৮ বার
কমলা হ্যারিস। ছবি: এএফপি

মেলবোর্ন, ৩০ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন। শুক্রবার হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রে সাবেক ভাইস প্রেসিডেন্টরা সাধারণত পদ ছাড়ার পর ছয় মাস পর্যন্ত নিরাপত্তা সুবিধা পেয়ে থাকেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে হ্যারিসের সুবিধার মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত করেছিলেন। সেই সিদ্ধান্তই এবার বাতিল করলেন ট্রাম্প।

হোয়াইট হাউস সূত্র জানায়, বৃহস্পতিবার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে হ্যারিসকে জানানো হয় যে, ১ সেপ্টেম্বর থেকে তাঁর বাড়তি নিরাপত্তা সুবিধা আর থাকবে না।

এ নিয়ে হ্যারিসের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ার্স্টেন অ্যালেন বলেন, “সাবেক ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং নিরাপত্তার অটল প্রতিশ্রুতির জন্য কৃতজ্ঞ।”

হ্যারিস আগামী সেপ্টেম্বর মাসে নিজের স্মৃতিকথা ১০৭ ডেইজ’ নিয়ে ১৫টি শহরে প্রচারাভিযান চালাবেন। বইটিতে তিনি তাঁর ব্যর্থ প্রেসিডেন্ট প্রচারণা এবং ১০৭ দিনের ডেমোক্র্যাট প্রার্থিতার অভিজ্ঞতা তুলে ধরেছেন। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হলেও ২০২৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

শুধু হ্যারিসই নন, আরও কয়েকজনের ফেডারেল নিরাপত্তা সুবিধা বাতিল করেছেন ট্রাম্প। তাঁদের মধ্যে আছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এর আগে গত মার্চে বাইডেনের সন্তান হান্টার বাইডেন ও অ্যাশলে বাইডেনের নিরাপত্তা সুবিধাও বাতিল করা হয়েছিল।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি

মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের…

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

মেলবোর্ন, ৩ জুলাই- ভোক্তাপর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি…

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই, শিল্পাঙ্গনে শোক

মেলবোর্ন, ৩ জুলাই- দেশের বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম আর নেই। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন…

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত

মেলবোর্ন, ৩ জুলাই- চীন যেকোনো দেশে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে…

তালা ভেঙে আ. লীগ নেতার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ মালামাল চুরি

মেলবোর্ন, ২ জুলাই- নাটোর শহরের কানাইখালি মহল্লায় আওয়ামী লীগের নাটোর জেলা সভাপতি সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির একাধিক…

চট্টগ্রামে প্রকাশ্যে গুলিতে আহত আওয়ামী লীগের কর্মী, একজন আটক

মেলবোর্ন, ৩ জুলাই- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এনায়েত আলী (৫৫) নামের আওয়ামী লীগের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত প্রায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au