সর্বশেষ

ভারতে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় ৬ পদক বাংলাদেশের

  • 5:40 am - September 04, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
পদকজয়ী বাংলাদেশের সাঁতারুরা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ সেপ্টেম্বর-ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা থেকে সাফল্য নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। আসর থেকে লাল-সবুজদের অর্জনের খাতায় ছিল ৬ পদক—৩ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ। পুরুষ ও নারী দুই বিভাগেই পদক পেয়েছে বাংলাদেশ।

পুরুষদের ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম রৌপ্য পদক জিতেছেন, ব্রোঞ্জ পদক জিতেছেন মো. নয়ন আলী। পুরুষদের ১৯ কিলোমিটার ইভেন্টেও একই সাফল্য পায় বাংলাদেশ—এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রৌপ্য পদক জিতেছেন, ব্রোঞ্জ জিতেছেন জুয়েল আহমেদ। নারী বিভাগে ১৯ কিলোমিটার ইভেন্ট বাংলাদেশের অর্জনের খাতা সমৃদ্ধ করেছে। এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন রৌপ্য পদক জিতেছেন, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা জিতেছেন ব্রোঞ্জ পদক।

সাফল্য নিয়ে ফেরা বাংলাদেশ দলের সদস্যদের মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় সাঁতারুদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

১৬ সদস্যের বাংলাদেশ সাঁতার দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বিশ্ব দূরপাল্লার সাঁতারে সাফল্য অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। অতীতেও বিভিন্ন আসর থেকে সাফল্য পেয়েছে লাল-সবুজরা। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সাম্প্রতিক সাফল্য সম্পর্কে বলেছেন, ‘এ অর্জন বাংলাদেশের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ সাঁতারুদের উৎসাহিত করবে।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au