সর্বশেষ

কোয়াবের নতুন সভাপতি মিঠুন

  • 11:15 pm - September 04, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ সেপ্টেম্বর- ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে ছিল। তবে আজ (৪ সেপ্টেম্বর) নির্বাচনের মাধ্যমে নতুন করে শুরুর পথে সংগঠনটি। আর সেই যাত্রায় কোয়াবের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিঠুন।

কোয়াবের নির্বাচনের পদ সংখ্যা ১১টি। এর মধ্যে ১০ পদেই একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি। কেবল সভাপতি পদের লড়াই হয়েছে আজ। তবে সভাপতি পদেও নির্বাচন হতো না। সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এই পদে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে স্রেফ অটো পাস তকমা সরাতে।

বিসিবি প্রাঙ্গণে বিকেল ৩টায় নির্বাচন শুরু হয়। পাঁচটা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পান ভোটাররা। এবার স্বশরীরে তো বটেই, অনলাইনেও ভোট দেওয়ার সুযোগ ছিল। মোট ২১৫ ভোটের মাঝে ১৮৮ জন ভোট দিয়েছেন। যেখানে ১৫৪টি ভোট পেয়েছেন মিঠুন। অন্যদিকে সেলিম শাহেদ পান ৩৪টি ভোট।

এরই মধ্যে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au