সর্বশেষ

এশিয়া কাপে বাংলাদেশের ভবিষ্যতবাণী করলেন ভারতের সাবেক ক্রিকেটার

  • 3:37 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
আকাশ চোপড়া মতে এশিয়া কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর- এশিয়া কাপের আগে দারুণ ছন্দে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টিতে টানা তিন সিরিজ জিতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে লাল সবুজরা। তারপরও লিটনদের নিয়ে আশাবাদী হতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, গ্রুপ পর্বেই শেষ হয়ে যেতে পারে টাইগারদের এশিয়া কাপের মিশন।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এবারের টুর্নামেন্টে টাইগারদের গ্রুপে আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। গ্রুপে চার দল থেকে সেরা দুই দল যাবে সুপার ফোরে।

চোপড়া মনে করেন, ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের দৌড়ে ফেবারিট আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ গ্রুপ পর্বেই আটকে যাবে বলে মত তার।

নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ নিয়ে মতামত দিতে গিয়ে চোপড়া বলেন, ‘সত্যি বলতে, তাদের কাজটা কঠিন, যদিও টি-টোয়েন্টিতে যেকোনো দলকে হিসেবের বাইরে রাখা ভুল হবে। তবে আমার মনে হয়, তারা আটকে যাবে। আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে পারে। তাই বাংলাদেশের গল্প লিগ পর্যায় থেকে শেষ হতে পারে।’

চোপড়ার মতে বাংলাদেশের দুর্বলতা ব্যাটিংয়ে। লিটন দাসের ওপর দল অনেকটা নির্ভরশীল। অভাব দেখছেন এক পরিপূর্ণ অলরাউন্ডারের।

তিনি বলেন, ‘দুর্বলতার কথা বললে বলতে হবে, তারা লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীল। লিটন দাস মানসম্মত খেলোয়াড়, কিন্তু যতটা সামর্থ্য আছে, ততটা ভালো এখনো করতে পারেনি। এই দলটা ২১০ থেকে ২২০ রান করার মতো না। তবে ১৬০ থেকে ১৮০ এর লক্ষ্য পেলে দলটি স্বচ্ছন্দে থাকে। এটাও একটা দুর্বলতা। একজন পরিপূর্ণ অলরাউন্ডারের অভাব আছে। অনেক দিন পর বহুজাতিক টুর্নামেন্টে সাকিব নেই। মেহেদী হাসান মিরাজও নেই।

বাংলাদেশ দলের শক্তির জায়গা নিয়েও কথা বলেছেন চোপড়া। তার কণ্ঠে ঝরেছে টাইগারদের পেস ইউনিটের প্রশংসা।

ভারতের এই সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক বলেন, ‘বাংলাদেশের পেস বোলিং ইউনিট ভালো। তাসকিন, তানজিম নতুন বলে ভালো বোলিং করতে পারে। মুস্তাফিজ তো নতুন ও পুরোনো দুই বলেই ভালো করতে পারে। সব মিলিয়ে ভালো একটা পেস বোলিং ইউনিট, সঙ্গে অভিজ্ঞও। ফাস্ট বোলিং বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা। স্পিনেও বৈচিত্র্য আছে। সব মিলিয়ে বাংলাদেশের বোলিং লাইনআপকে শক্তির জায়গা হিসেবে ধরা যেতে পারে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লিটন বাহিনী। একদিন পর শ্রীলঙ্কা আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মোকাবিলা করবে টাইগাররা।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au