সর্বশেষ

হকিতে এশিয়া কাপে কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

  • 3:44 am - September 05, 2025
  • পঠিত হয়েছে:১৮০ বার
৫-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৫ সেপ্টেম্বর-এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী প্লে-অফে কাজাখস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সুযোগ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়া কাপে শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে সুযোগ পেয়েছে তারা। এই জয়ে এশিয়া কাপে পঞ্চম হওয়ার সুযোগও পেয়ে গেল বাংলাদেশ দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ভারতের রাজগিরে বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে ‎প্রথম কোয়ার্টারে ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল।

এরপর ‎দ্বিতীয় কোয়ার্টারে আরও ২ গোল করে বাংলাদেশ। ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও গোলের দেখা পান আশরাফুল। আর ২৮ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রোমান সরকার।

‎তৃতীয় কোয়ার্টারের ম্যাচের ৩৩ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধানটাকে ৪-০ করেন রোমান। ১ মিনিট যেতে না যেতেই ব্যবধানটা ৫-০ করেন তৈয়ব আলী। এর ৩ মিনিট পর কাজাখস্তান ১টি গোল শোধ করে। আর কোনো গোল না হলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই শাখার আরও খবর

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au