লিড নিউজ

ডাকসু নির্বাচন: ফলাফলকে ঘিরে তীব্র বিতর্ক

  • 11:08 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলকে ঘিরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান ফলাফল প্রত্যাখ্যান করেছেন এবং অভিযোগ করেছেন যে ভোট গণনায় সুপরিকল্পিত কারচুপি হয়েছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরেই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই প্রহসনকে আমি প্রত্যাখ্যান করলাম।”

এর আগে টিএসসিতে তিনি আরও বলেন, “যে ব্যালট বাক্সগুলোকে খালি বলা হয়েছিল, সেগুলো গণনার সময় ব্যালটে ভর্তি পাওয়া গেছে। এই নির্বাচন কারচুপিতে হাসিনা নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।”

অন্যদিকে একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। তবে গণনায় মেশিন ত্রুটি, জালিয়াতি ও কারচুপির মতো অনিয়ম ঘটেছে।”

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর চারটি প্যানেলের পক্ষ থেকেই আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।

ভোট শেষে টিএসসিতে ছাত্রদল বিক্ষোভ করে, কারণ তাদের অভিযোগ ছিল যে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগে থেকেই টিক দেওয়া ছিল। রাতের ভোট গণনার সময় আবার খালি ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনেও তারা বিক্ষোভ করে।

এদিকে নির্বাচনে স্বতন্ত্র ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী তাহমিনা আক্তার ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের এই প্রার্থী।

ঘোষণার সময় তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনে স্পষ্টভাবে কারচুপি ও দলীয় প্রভাব দেখা যাচ্ছে। অমর একুশে হলে এক পোলিং অফিসার শিক্ষার্থীর হয়ে ব্যালট পেপার পূরণ করে দিয়েছেন। এমনকি আমাদের পক্ষ থেকে ছয়জন পোলিং এজেন্ট রাখার জন্য আগে থেকেই কর্তৃপক্ষকে জানানো হলেও তা কার্যকর করা হয়নি।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী তাহমিনা আক্তারের ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ। সংগৃহীত ছবি

ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে লোক সমাগম ঘটে। রাজনৈতিক পরিচয় নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও ওঠে।

ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম অভিযোগ করেন, নীলক্ষেত, শাহবাগ ও চানখারপুল এলাকায় জামায়াত নেতাকর্মীরা “সংঘবদ্ধভাবে অবস্থান” নিয়েছেন। অন্যদিকে শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ দাবি করেন, নয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au