বাংলাদেশ

অভিনব কৌশলে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ উমামা ফাতেমার

  • 1:43 pm - September 10, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবি: উমামা ফাতেমা

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভিনব ও কৌশলী পদ্ধতিতে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, “নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সঙ্গে যে বেঈমানি করেছে, তা ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে।”

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে উমামা ফাতেমা এ মন্তব্য করেন। তিনি লিখেন,
“কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! এ কেমন ইতিহাস, এ কেমন ব্যবস্থা! এতগুলো পরিবার নিঃস্ব হয়ে গেল, অথচ প্রশাসন নির্বিকার। অভিনব পন্থায় কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি এক কালো রাত হয়ে থাকবে।”

এর আগে রাত সাড়ে তিনটার দিকে দেওয়া আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন,
“বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”

উমামা ফাতেমার এমন অভিযোগের পর শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্য শেয়ার করে ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন।

তবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।

 

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au