সর্বশেষ

হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

  • 6:51 am - September 11, 2025
  • পঠিত হয়েছে:৭০ বার
সহিংসতায় আটকে পড়া মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সামরিক হেলিকপ্টারের রশিতে ঝুলে উদ্ধার হওয়ার ভিডিও এখন ভাইরাল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এতে রাজধানী কাঠমান্ডু অচল হয়ে পড়ে এবং দেশের রাজনৈতিক অঙ্গন কেঁপে ওঠে। সহিংসতায় আটকে পড়া মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের সামরিক হেলিকপ্টারের রশিতে ঝুলে উদ্ধার হওয়ার ভিডিও এখন ভাইরাল।

মঙ্গলবার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। সবচেয়ে আলোচিত ভিডিওতে দেখা যায়, মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সেনা হেলিকপ্টারের রশি ধরে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন।

বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হন। রাজধানীতে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়। বুধবার থেকে রাস্তায় সেনাদের টহল জোরদার করা হয়েছে এবং অকারণে বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেন-জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে আন্দোলনকারীরা সরকারি কর্মকর্তাদের বাড়ি ও সংসদ ভবনে হামলা চালান। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পৃথী সুব্বা গুরুঙ্গের বাড়িতে আগুন দেওয়া হয়, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িও রেহাই পায়নি।

এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলকে রাস্তায় ধাওয়া দিয়ে মারধর করছেন বিক্ষোভকারীরা। অন্য এক ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা ও তার স্বামী, সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে তাদের বাড়িতে মারধর করা হচ্ছে। রক্তাক্ত অবস্থায় দেউবাকে মাঠে বসে থাকতে দেখা যায়, পরে সেনারা তাকে উদ্ধার করে।

অপর একটি ভিডিওতে সেনাবাহিনীর হেলিকপ্টার রেসকিউ বাস্কেট ব্যবহার করে কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকে তুলে কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দিতে দেখা যায়। সেই সময় শহরের আকাশ ধোঁয়ায় ঢেকে ছিল।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au