প্রবাস দর্পন

অস্ট্রেলিয়ায় অনুষ্টিত হচ্ছে বাংলাদেশি শিল্পীদের চিত্রকলা প্রদর্শনী ‘কালার্স অব বাংলাদেশ’

  • 7:12 am - September 11, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হচ্ছে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে চিত্রকলা প্রদর্শনী ‘কালার্স অব বাংলাদেশ’। গত ৯ সেপ্টেম্বর থেকে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে ফিটজরয়ের সল গ্যালারিতে।
১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উদ্বোধনী পর্ব অনুষ্টিত হয়েছে।

প্রদর্শনীর আয়োজন করছে আবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস। আন্তর্জাতিক মান বজায় রেখে শিল্পীদের কাজ দর্শকদের সামনে তুলে ধরায় গ্যালারিটির সুনাম রয়েছে। আয়োজকরা জানান, পরিকল্পনা, প্রচার ও বাস্তবায়নের মাধ্যমে মেলবোর্নের শিল্পপ্রেমীদের সামনে বাংলাদেশের বৈচিত্র্যময় শিল্প-সংস্কৃতিকে উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য।

বাংলাদেশের প্রখ্যাত ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা এতে অংশ নিচ্ছেন। তাদের আঁকা ছবিতে ফুটে উঠবে বাংলার প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের জীবনধারার নানা রঙ।

অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: আজমীর হোসেন, ফরিদা জামান, জামাল আহমেদ, কানাক চাঁপা চাকমা, মোহাম্মদ ইউনুস, নাজমুল হক বাপ্পী, নূর মুনজেরিন রিমঝিম, পূর্ণিয়া মৃত্তিকা, সিগমা হক আঁকন, মোনিরুল ইসলাম এবং রফিকুন নবী।

বাংলাদেশের প্রখ্যাত ও প্রতিশ্রুতিশীল শিল্পীদের আঁকা ছবি।

১৯৪৩ সালে চাঁদপুরে জন্ম নেওয়া মনিরুল ইসলাম বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পড়াশোনা শেষে তিনি স্পেনে চলে যান এবং মাদ্রিদের রয়্যাল একাডেমি অব ফাইন আর্টসে উচ্চশিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি নিজস্ব ছাপচিত্র কলা (etching) কৌশল ‘এস্কুয়েলা দে মনির’ (মনিরের স্কুল) উদ্ভাবন করেন। তার শিল্পকর্মে কফি, ইটের গুঁড়া ও হাতে বানানো কাগজের মতো অপ্রচলিত উপকরণ ব্যবহৃত হয়। প্রকৃতি, স্মৃতি ও অনুভূতির মিশ্রণে তৈরি তার কাজ তাকে এনে দিয়েছে স্পেনের রানি ইসাবেলার ‘ক্রস অব অফিসার’ খেতাব ও বাংলাদেশের একুশে পদক। তিনি বর্তমানে ঢাকায় ও মাদ্রিদে সময় ভাগ করে কাজ করছেন।

আজমীর হোসেন তার চিত্রকর্মে বাংলাদেশের প্রকৃতি ও গ্রামীণ জীবনের বহুমাত্রিক রূপ ফুটে তোলেন। ‘মনসুন-নৌকা সিরিজ’, ‘প্লেগ্রাউন্ড-গরু মহিষ সিরিজ’ এবং ‘পারসিস্টেন্স-বুদ্ধ সিরিজ’-এ তিনি পানির জীবন, গ্রামীণ পরিবেশ ও আধ্যাত্মিক বিষয়কে উপস্থাপন করেছেন।

ফরিদা জামান তার শিল্পকর্মে রঙের ব্যবহার বিশেষভাবে লক্ষ্যণীয়। তিনি মনে করেন, রঙ মানুষের আবেগ প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তার ক্যানভাসে গ্রামীণ জীবন, প্রকৃতি, শৈশবের স্মৃতি এবং নারীদের অভিজ্ঞতা বারবার উঠে আসে।

এমন অনেক চিত্রশিল্পীর কর্মের প্রদর্শনীর জন্য অস্ট্রেলিয়ার ফিটজরয়ে অবস্থিত সল গ্যালারি স্থানীয় ও এশীয় শিল্পীদের কাজ প্রদর্শনের জন্য পরিচিত। গ্যালারির মিশন হলো শিল্পীদের কাজ তুলে ধরা, সহযোগিতা বাড়ানো এবং সব বয়সী দর্শকদের জন্য সমসাময়িক শিল্পকে সহজলভ্য করা।

প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au