সর্বশেষ

গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ইসলামবিদ্বেষী মার্কিন বাইকার গ্যাং

  • 2:21 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
মার্কিন বাইকার গ্যাং , ছবিঃ বিবিসি 

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- গাজায় মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তায় নিয়োজিত সংস্থাটি এমন এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করছে, যাদের দীর্ঘদিনের চরম ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটে খাবারের সন্ধানে ভিড় জমায় শত শত বেসামরিক মানুষ। এ সময় ত্রাণের লম্বা সারিতে একাধিকবার বিশৃঙ্খলা ও গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে বহু মানুষ প্রাণ হারান।

এই বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে ‘ইউজি সলিউশনস’ নামের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান। বিবিসি জানিয়েছে, তাদের তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে সংস্থাটির হয়ে গাজায় কাজ করছে ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’ নামের বাইকার গ্যাংয়ের অন্তত ১০ জন সদস্য।

তদন্তে আরও জানা গেছে, ওই গ্যাংয়ের অন্তত সাতজন সদস্য বর্তমানে এই ত্রাণ অভিযানের নিরাপত্তা কার্যক্রমে শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। গ্যাংটির অতীত রেকর্ড অনুযায়ী তারা প্রকাশ্যে ইসলামবিদ্বেষী মন্তব্য ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

বিবিসি দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থনপুষ্ট এবং ইসরায়েলের সঙ্গে সমন্বিত এই বিতর্কিত ত্রাণ অভিযানের নিরাপত্তা তদারকিতেই মূলত এই গ্যাংয়ের সদস্যরা যুক্ত হয়েছেন।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au