সর্বশেষ

হংকংকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে শুভসূচনা বাংলাদেশের

  • 8:01 am - September 12, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
৭ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ সেপ্টেম্বর-নেতার ভূমিকাই পালন করলেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়ে। তার ফিফটিতেই তো ১৪ বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ। এতে করে জয়ে এশিয়া কাপ শুরু করেছে তিনবারের রানার্সআপরা।

লিটনের এটা টানা দ্বিতীয় ফিফটি। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। সিলেটের সেই ছন্দটাই আবুধাবিতে নিয়ে এসেছেন বাংলাদেশের অধিনায়ক। ৫৯ রানের ইনিংস খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

১৫১.২৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ১ ছক্কায়। তবে হাসিমুখে মাঠ ছাড়ার সুযোগ পাননি। দলের জয় যখন ২ রান দূরে ঠিক তখনি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করতে গিয়ে আতিক ইকবালের বলে বোল্ড হন অধিনায়ক।

তবে জয় নিয়ে মাঠ ছেড়েছেন তৃতীয় উইকেটে লিটনের সঙ্গে দারুণ এক জুটি গড়া তাওহিদ হৃদয়।

এক চারে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। তার ও লিটনের গড়া ৯৫ রানের জুটিতেই জয়ের দেখা পায় বাংলাদেশ। এর আগে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফেরেন দলীয় ৪৭ রানে। পারভেজের ১৯ রানের বিপরীতে ১৪ রান করেন তানজিদ তামিম। এ জয়ে একটা প্রতিশোধও যেন নেওয়া হলো বাংলাদেশের।

২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দেখায় ২ উইকেটের পরাজয় দেখেছিল বাংলাদেশ। চট্টগ্রামে হারার সেই বদলা ১১ বছর পর আবুধাবিতে নিল বাংলাদেশ।

এর আগে আবুধাবিতে ঘুরে দাঁড়ানোর আশায় ব্যাটিংয়ে নেমেছিল হংকং। তবে তা আর হয়নি। আফগানিস্তানের পর এবার বাংলাদেশের কাছেও হারল। তাতে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত। চার-ছক্কার এই যুগে তাদের স্কোরটা জেতার মতো ছিল না।

আসলে তানজিম হাসান সাকিব-রিশাদ হোসেনরা হংকংকে বড় স্কোর দাঁড় করাতে দেননি। মিতব্যায়ী বোলিংয়ে ১৪৩ রানে হংকংকে থামিয়েছেন তারা। হংকংয়ের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ-তানজিম সাকিব-রিশাদ।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au