সর্বশেষ

বিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন না শচীন টেন্ডুলকার

  • 8:10 am - September 12, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ সেপ্টেম্বর-রজার বিনি দায়িত্ব ছাড়ার পর বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজিব শুক্লা। আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সভায় নির্বাচনের মাধ্যমে এই পদে নতুন কারো হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে। শুধু সভাপতি পদে নয়, নির্বাচন হবে সহসভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদেও।

নির্বাচনের বাকি আর মাত্র ১৭ দিন। গুরুত্বপূর্ণ এই ইভেন্টকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। প্রার্থী হিসেবে নাম আসছে দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। কোনো কোনো মিডিয়া সভাপতির দৌড়ে শচীনকে সবচেয়ে এগিয়ে রাখছে। কিন্তু শচীন এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

শচীন নিজে কিছু না বললেও তার ব্যবস্থাপক প্রতিষ্ঠান এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রা. লি. এর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের গুঞ্জন মোটেই সত্য নয়। বিবৃতিতে বলা হয়, ‘শচীন টেন্ডুলকার সভাপতি হিসেবে বিবেচনায় আছেন, মনোনীত হয়েছেন; এ ধরনের কিছু খবর আমাদের নজরে এসেছে। এ ধরনের কিছুই ঘটেনি। আমরা সংশ্লিষ্ট সবাইকে ভিত্তিহীন জল্পনা-কল্পনায় বিশ্বাস না করার জন্য অনুরোধ করছি।’

বোর্ড সভার এজেন্ডায় আছে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএল ও ডব্লিউপিএলের গভর্নিং কাউন্সিল। জেনারেল বডি থেকে একজন এবং ভারতীয় ক্রিকেটারদের সংস্থা থেকে দুজনকে অ্যাপেক্স কাউন্সিলে অন্তর্ভুক্ত করবে বোর্ড।

আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল। প্রশাসক হিসেবে তিনি প্রায় ৬ বছর অতিবাহিত করতে চলেছেন। ফলে তাকেও চেয়ারম্যানের পদটি ছেড়ে বাধ্যতামূলক ‘কুলিং পিরিয়ডে’ যেতে হচ্ছে। এই পদে আসতে পারেন ভারপ্রাপ্ত হিসেবে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করতে থাকা রাজিব শুক্লা। ধুমালের জায়গায় আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজিব শুক্লা বা এমসিএর সাবেক সচিব সঞ্জয় নায়েক। এমনই গুঞ্জন। শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হয়ে যান, তাহলে তার জায়গায় সহসভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au