সর্বশেষ

সর্বকালের সেরা খেতাবে ভূষিত হলেন রোনালদো

  • 8:19 am - September 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ সেপ্টেম্বর-বিশ্বকাপ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে সব ট্রফিই শোভা পাচ্ছে। সেই আজন্ম স্বপ্ন পূরণ করতে ৪০ বছর বয়সেও ছুটছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই দেখার বিষয়।

তবে ফুটবলের সবচেয়ে মর্যদাপূর্ণ ট্রফির স্বপ্ন পূরণের আগে রোনালদোর নামের পাশে শিরোপার সংখ্যা বাড়ছেই।
যেমন ‘সর্বকালের সেরা ফুটবলারের’ এক পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কারটা অবশ্য তার দেশ পর্তুগালের সর্বোচ্চ লিগ দিয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে দারুণ সব স্মৃতি উপহার দেওয়ার স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ ফুটবল লিগ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩) ও গোলদাতাকে (১৪১) পুরস্কার দেওয়া বিষয়ে লিগা পর্তুগাল কর্তৃপক্ষ বিবৃতিতে লিখেছে, ‘লক্ষ লক্ষ মানুষের আদর্শ, সে একটা ‍যুগকে সঙ্গায়িত করেছে।

বিশ্ব ফুটবলে অমোচনীয় এক পদচিন্থ এঁকেছে। ব্যক্তিগত রেকর্ড, শিরোপা এবং মিডিয়াতে প্রভাব রাখার মাধ্যমে এমন এক উত্তরাধিকার তৈরি করেছে যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান দেয়।

পোর্তো শহরে হওয়া অনুষ্ঠানে অবশ্য স্বশরীরে উপস্থিত ছিলেন না রোনালদো। পুরস্কার পেয়ে কৃতজ্ঞা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ।

আল নাসরের স্ট্রাইকার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ায় লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের হয়ে এই পুরস্কার জেতা আমার জন্য বিশাল সম্মানের। অবিশ্বাস্য ট্রফি জয়ের পথে আমার পুরো ক্যারিয়ারে সহায়তা করা সতীর্থ-কোচদের ধন্যবাদা জানাই। সঙ্গে যারা আমাকে আরো ভালো হতে সহায়তা করেছে।
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাছাই পর্বে একটা কীর্তি গড়েছেন রোনালদো।

সর্বশেষ হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে এক গোল করে বিশ্বকাপ বাছাই পর্বে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এতদিন এককভাবে এই কীর্তির মালিক ছিলেন গুয়েতামালার কার্লোস রুইজ। দুজনের গোল এখন ৩৯টি। গুয়েতেমালার সাবেক স্ট্রাইকারকে পেছনে ফেলাটা এখন সময়ে বিষয় রিয়াল মাদ্রিদ কিংবদন্তির।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au