নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন ১৩ সেপ্টেম্বর-জাতীয় পুরুষ ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আবার ছুটি কাটাতে স্পেন গেছেন। বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে দলের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন তিনি। এরপর ঢাকা থেকে স্পেন গেছেন হামজা-জামালদের কোচ।
জাতীয় দলে ম্যাচের পর দিনই স্পেন গমন ক্যাবরেরার অলিখিত রীতি। কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ফেরার মূল সূচি ছিল ১০ সেপ্টেম্বর। সেদিন রাতেই তার স্পেনে ফেরার টিকিট ছিল। বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরতে বিলম্ব হওয়ায় ক্যাবরেরার টিকিটও বদল করতে হয়েছে।
জাতীয় দলের পরবর্তী ম্যাচ ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে। ঐ ম্যাচের ক্যাম্প সেপ্টেম্বরের শেষ দিকে শুরু হতে পারে। এর আগে ঘরোয়া ফুটবলে চ্যালেঞ্জ কাপ, লিগ ও ফেডারেশন কাপের ম্যাচ রয়েছে। অক্টোবরে দল নির্বাচনের জন্য ঘরোয়া প্রতিযোগিতা কোচের দেখা প্রয়োজন হলেও তিনি কখন আসবেন সেটা নিশ্চিত হয়নি।
জাতীয় দলে সেপ্টেম্বর উইন্ডো উপলক্ষে আগস্টের প্রথম সপ্তাহে এসেছিলেন হ্যাভিয়ের ক্যাবরেরা। ১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়। তিনি ১৫ আগস্ট অনুশীলন করেন। তিন সপ্তাহ অনুশীলনের পর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au