সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে চায় শ্রীলঙ্কা

  • 8:09 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ সেপ্টেম্বর-৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপের এবারের আসর। তবে এখনও কোনো ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে তারা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করার কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে আসালঙ্কা বলেন, ‘আমার মনে হয় আমরা সবাই জানি যে তারা এই মুহূর্তে সত্যিই ভালো করছে এবং আমরা তাদের বিপক্ষে শ্রীলঙ্কায় সিরিজ হেরেছি। আমি মনে করি সিরিজ হারলেও আমরা এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। আমরা কেবল আমাদের মূল বিষয়গুলো ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করতে এবং ভালোভাবে কার্যকর করতে চাই।

শ্রীলঙ্কা-বাংলাদেশের ম্যাচ মানেই এখন অন্যরকম উত্তেজনা। আসালঙ্কা বলেন, ‘আমি আসলে মনে করি ভক্তদের জন্য এটি একটি রাইভালরি এবং আমাদের খেলোয়াড়দের জন্য ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই। আমরা শুধু বাংলাদেশকে নয়, অন্যান্য দেশগুলোকেও ভালো খেলা উপহার দিতে চাই।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি হ্যাঁ, (রাইভালরি) কিছুটা অনুপ্রেরণা দেয়। তবে একই সাথে আমি মনে করি এটি আমাদের জন্য কেবল একটি খেলা এবং আমরা কেবল আমাদের মূল বিষয় ও পরিকল্পনাগুলো সঠিকভাবে অনুসরণ করি।

এশিয়া কাপ দিয়ে লম্বা বিরতির পর শ্রীলঙ্কা দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার প্রসঙ্গে আসালঙ্কা বলেন, ‘অবশ্যই এটি আমাদের জন্য সত্যিই একটি খুব ভালো বিষয়। আমি মনে করি সে আমাদের সাদা বলের ফরম্যাটের অন্যতম সুপারস্টার। তাই একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি ওয়ানিন্দুকে দলে পাওয়াটা সত্যিই খুব ভালো।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au