সর্বশেষ

ফিল সল্টের রেকর্ডের দিনে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড

  • 9:17 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার
প্রোটিয়াদের বিপক্ষে ইংলিশদের জয় ১৪৬ রানে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ সেপ্টেম্বর-ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় রানের রেকর্ড গড়লো তারা। সে সঙ্গে ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন ওপেনার ফিল সল্ট।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩০৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে ইংল্যান্ড। টি-টোয়েন্টিতে এটা তাদের দলীয় সর্বোচ্চ স্কোর। শুধু তাই নয়, টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ স্কোরও গড়লো তারা এবং তৃতীয় দল হিসেবে ২০ ওভারের ক্রিকেটে পার হলো ৩০০ রানের গণ্ডি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড ৩৪৪ রানের। গাম্বিয়ার বিপক্ষে করেছিলো জিম্বাবুয়ে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩১৪ রান রয়েছে নেপালের। তারা এই রান করেছিল মঙ্গোলিয়ার বিপক্ষে। এরপর ইংল্যান্ডের রয়েছে ৩০৪ রান।

ব্যাক্তিগত রানের দুটি রেকর্ড গড়েন ফিল সল্ট। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এই ওপেনার। ৩৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। এর আগে ইংল্যান্ডের হয়ে ৪২ বলে দ্রুততম সেঞ্চুরি ছিল লিয়াম লিভিংস্টোনের। শুধু দ্রুততম সেঞ্চুরিই করেননি। ফিল সল্ট হয়ে গেলেন ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির এক ইনিংসে সবচেয়ে বেশি রান সংগ্রহ করা ব্যাটার। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সল্ট। এর আগে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১১৯ রান ছিল তার। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর ২ বছর বিরতি দিয়ে আরও একটি বড় স্কোর গড়লেন তিনি। এবার অপরাজিত থাকলেন ১৪১ রান করে।

১৮ বলে হাফ সেঞ্চুরি করেন জস বাটলার। যদিও এটা ইংল্যান্ডের হয়ে দ্রুততম নয়। ১৬ বলে সবচেয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিস মঈন আলি। এরপর ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন লিয়াম লিভিংস্টোন।

টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় ইংল্যান্ড। শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার বাটলার এবং ফিল সল্ট। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলেন ১০০ রান। যা টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে তোলা তাদের সর্বোচ্চ রান। ৭.৫ ওভারে ১২৬ রানের জুটি গড়ে তোলেন তারা। এ সময় আউট হন বাটলার। ৩০ বলে ৮৩ রান করেন তিনি। ইনিংস সাজান ৮টি বাউন্ডারি ও ৭টি ছক্কা দিয়ে।

এরপর জ্যাকব বেথেলের ১৪ বলে ২৬ রানের ভর করে আরেকজটা বড় জুটি চেষ্টা করেন ফিল সল্ট। নিজে এরই মধ্যে দ্রুততম সেঞ্চুরি করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত ৩০৪ রানে থোক ইংলিশদের ইনিংস। ৬০ বলে ১৪১ রানে অপরাজিত থাকেন সল্ট। ১৫টি বাউন্ডারির সঙ্গে ৮ টি ছক্কার মার মারেন তিনি। ২১ বলে ৪১ রানে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক।

জবাব দিতে নেমে ইংল্যান্ডের আঁটোসাটো বোলিংয়ে ১৫৮ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন এডেন মার্করাম। ইংল্যান্ডের হয় সর্বোচ্চ ৩ উইকেট জর্ফরা আর্চার।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au