সর্বশেষ

বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন শোয়েব মালিক

  • 9:32 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ সেপ্টেম্বর- এশিয়া কাপে বাংলাদেশ দলকে নিয়ে খুব একটা আশা দেখাননি হার্শা ভোগলে, আকাশ চোপড়ার মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বেই বাদ পড়বে বাংলাদেশ। তাদের মতে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষকে টপকে সুপার ফোরে ওঠা বাংলাদেশের জন্য কঠিন হবে। তবে এখানে ব্যতিক্রম পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক।

শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপে খেলতে এসেছে বাংলাদেশ। এই দলে আছেন তানজিদ হাসান তামিম-পারভেজ হোসেন ইমনের মতো বিস্ফোরক টপ অর্ডার ব্যাটার। মিডল অর্ডারে জাকের আলী অনিক-শামীম হোসেন পাটোয়ারীরা ঝড় তুলতে প্রস্তুত। ছন্দে থাকা অধিনায়ক লিটন দাস এশিয়া কাপে যাওয়ার আগে নেদারল্যান্ডস সিরিজে দুটি ফিফটি করেছেন।

শোয়েব মালিকের মতে, এবারের এশিয়া কাপে ভালো করতে বাংলাদেশের ব্যাটারদের নিয়মিত রান করতে হবে। পাকিস্তানি এক গণমাধ্যমে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। তারা মাঝেমধ্যে ভালো খেলে। কিন্তু দীর্ঘ সময় ভালো ব্যাটিং করতে হবে। অর্থাৎ ২০ বা ২৫ রানের ইনিংস খেলে আউট হওয়া যাবে না। সেগুলোকে ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে।

এরপর তিনি বলেন, ‘বড় ইনিংস খেলতে পারলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশ। এমনটা করতে পারলে আমার মতে তারা (বাংলাদেশ) সুপার ফোরে উঠতে পারবে। তাদের সাইফউদ্দিন অনেক ভালো অলরাউন্ডার। ইয়র্কার দারুণ করতে পারে। লোয়ার অর্ডারে তার ব্যাটিং অনেক কার্যকরী। লেগ স্পিনার রিশাদ ব্যাটিংটাও দারুণ করতে পারে।’

বিপিএলে খেলার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেছেন শোয়েব মালিক। বাংলাদেশ কীভাবে ভালো একাদশ তৈরি তে পারে, সেই ব্যাপারেও কথা বলেছেন তিনি। ৪৩ বছর বয়সী এ পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের সবকিছুই আছে। একটি ভালো একাদশ তৈরির সব সামর্থ্যই আছে বাংলাদেশের। ভালো একটা একাদশের জন্য পাঁচ-ছয় ব্যাটার, বড়জোর দুই অলরাউন্ডার, স্পিনার এবং পেসার লাগবে।’

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে গতকাল (১১ সেপ্টেম্বর) ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশের নেট রানরেট ‍+১.০০১। আবুধাবিতে আজ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের জন্য এটাই এবারের এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au