নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন ১৩ সেপ্টেম্বর-১৫ -২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। ছেলেদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে আজ কলম্বো রওনা হচ্ছে বাংলাদেশ দল। শিরোপা জেতার লক্ষ্যে গত দেড় মাস ধরে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে নিজেদের প্রস্তুত করেছেন খেলোয়াড়েরা।
এই টুর্নামেন্ট উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে এবং তাদের মধ্যে জয়ের মানসিকতা রয়েছে।’ প্রতিপক্ষ নিয়ে কোচের মন্তব্য, ‘আমাদের প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবার আমাদের লক্ষ্য একটাই- চ্যাম্পিয়ন হওয়া।’
গত বছর ভুটানে এই আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য ট্রফি জয়ই বড় লক্ষ্য। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘আমরা গতবারের ফাইনাল হারের কষ্ট ভুলিনি। সেই হার থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমরা এবার শুধু সেমিফাইনাল বা ফাইনাল খেলার জন্য যাচ্ছি না, আমরা শিরোপা জিতেই দেশে ফিরতে চাই।’
১৮ সেপ্টেম্বর নেপাল ও ২১ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে লড়াই করে সেমিফাইনালে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au