সর্বশেষ

এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

  • 8:28 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
লঙ্কানদের কাছে ৬ উইকেটে হার বাংলার ছেলেদের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ সেপ্টেম্বর-শিরোপাটা ছিল দূরের লক্ষ্য। তবে প্রাথমিক লক্ষ্য নিদেনপক্ষে এশিয়ার সুপার ফোরে খেলা। তবে সে লক্ষ্যটাও হাত ফসকে বেরিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে এখন। ৩২ বল হাতে রেখে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় হার সে লক্ষ্যের পথ আগলে দাঁড়িয়েছে বাংলাদেশের।

বাংলাদেশ ইনিংস শুরু হয়েছিল দুঃস্বপ্ন দিয়ে। প্রথম দুই ওভারে কোনো রান তুলতে পারেনি দল, হারিয়েছে দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে। এরপর আবার রানআউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। ৩৮ রানে মেহেদী হাসান ফিরলে আরও বিপদে পড়ে দল। অধিনায়ক লিটন দাস কিছুটা আশা জাগালেও ২৮ রান করে আউট হলে ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়ে লড়াইয়ে ফেরান শামীম হোসেন ও জাকের আলী। দুজন মিলে অবিচ্ছিন্ন ৮৬ রান তোলেন। শামীম ৩৪ বলে ৪২ ও জাকের ৩৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থামে ১৩৯/৫-এ। লঙ্কান বোলারদের মধ্যে হাসারাঙ্গা নিয়েছেন ২ উইকেট।

জবাবে শ্রীলঙ্কা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। যদিও কুশল মেন্ডিস দ্রুত ফেরেন, তবে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৯৫ রানের জুটিতে জয়টা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। মিশারা করেন ৩৪ বলে ৪৪ রান। নিশাঙ্কা ৩৪ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন।

শেষ দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত বিদায় নিলেও জয় পেতে আর সমস্যা হয়নি লঙ্কানদের। ১৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা।

এই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার লক্ষ্যে লেগে গেছে বিশাল এক ধাক্কা!

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au