সর্বশেষ

২৫ বছরের জন্য ৮ মাঠ পেয়েছে বাফুফে

  • 9:14 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:১৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ সেপ্টেম্বর-ফুটবলের বৃহত্তর স্বার্থ বিবেচনায় জাতীয় ক্রীড়া পরিষদ দেশের আটটি জেলা পর্যায়ের স্টেডিয়ামকে বাফুফের অনুকূলে বরাদ্দ দিয়েছে। ২৫ বছরের জন্য বাফুফে এই স্টেডিয়াম ব্যবহার করতে পারবে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিমুল এহসান বাফুফে সাধারণ সম্পাদক বরাবর এই সংক্রান্ত চিঠি দিয়েছেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া নীলফামারী স্টেডিয়ামকে ফুটবলের জন্য বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন আগেই। ৪ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আনুষ্ঠানিক চিঠিতে নীলফামারী স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বরাদ্দ দেয়। ৯ সেপ্টেম্বর গাজীপুর শহীদ বরকত, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেঃ মতিউর রহমান স্টেডিয়াম, মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহী, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম, কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাফুফেকে লিজ প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বরাদ্দ পাওয়া স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল, ভূমি কর বাফুফেকেই পরিশোধ করতে হবে। আয়-ব্যয়ের হিসাব জাতীয় ক্রীড়া পরিষদকে দিতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের শর্ত অনুসরণ করেই বাফুফের লিজ বজায় রাখতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ৩ মাসের নোটিশে লীজ বাতিলের এখতিয়ার রাখে এমনটা চিঠিতে উল্লেখ রয়েছে।

বাফুফে ফিফা-এএফসি’র অর্থায়নের মাধ্যমে স্টেডিয়ামের উন্নয়ন ঘটাতে চায়। ফিফা-এএফসি বাফুফের সরাসরি স্বত্ব বা অধিকার ২৫ বছর না হলে সেখানে অর্থায়ন করবে না। তাই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে বাফুফের চাওয়া ছিল যেন লিজের মেয়াদ দুই যুগের বেশি হয়। ফুটবলের উন্নয়ন ও স্বার্থ বিবেচনা করে জাতীয় ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বরাদ্দ দিয়েছিল এনএসসি। স্থানীয় ক্রীড়াবিদ ও সংগঠকদের প্রতিবাদের প্রেক্ষিতে বাফুফে সেই স্টেডিয়াম এখনো ভালোমতো বুঝে নিতে পারেনি। নতুনভাবে পাওয়া আট স্টেডিয়াম কবে প্রকৃতভাবে বুঝে নিতে পারবে তাই সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবলের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থাগুলো হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল, খো খো সহ নানা খেলা আয়োজন করে থাকে। ফুটবল এককভাবে স্টেডিয়ামগুলোর অধিকার পেলে সেই জেলাগুলোতে অন্য খেলাগুলো সংকটে পড়তে পারে।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au