সর্বশেষ

অবশেষে বিসিবিতে যোগ দিলেন সাইমন টাফেল

  • 9:22 am - September 14, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ সেপ্টেম্বর-বিসিবির দায়িত্ব নিতে বাংলাদেশে এসে পৌছেছেন সাইমন টাফেল। এরপর বৈঠক করেছেন বিসিবির পরিচালকদের সঙ্গে। বাংলাদেশের আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন সাইমন। বিসিবির এই দায়িত্ব বুঝে নেওয়ার প্রাক্বালে টাফেল জানালেন তার লক্ষ্য ও উদ্দেশ্য।

মিরপুরে আজ তিনি বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। দারুণ নেতৃত্বে বিসিবি যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে সম্মান জানাই। যে লক্ষ্য নিয়ে তারা উৎসাহ যোগাতে চাচ্ছে, বিনিয়োগ করতে চাচ্ছে, ম্যাচ অফিসিয়াল সিস্টেম উন্নত করতে চাচ্ছে, তা আগামী কয়েক বছরে ফলপ্রসূ হবে। এর অংশ হতে পেরে আমি খুবই গর্বিত। আমি এখানে এসেছি সহযোগিতা করতে, এই পরিবেশকে সমর্থন জানাতে।

আম্পায়ারিংয়ে নতুন প্রতিভা খুঁজে বের করতেও বদ্ধপরিকর টাফেল, ‘এক্ষেত্রে অনেক কাজই করতে হবে। আমাদের মেধা খুঁজে বের করতে হবে, একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। আমরা এখান থেকে সেরা আম্পায়ারদের উঠে আসতে দেখতে চাই। যারা জাতীয় ক্রিকেটে ভূমিকা রাখবে। আম্পায়াররা যেন নিজেদের সামর্থ্য সম্পর্কে অবগত হয়, ঘরোয়া ক্রিকেটের মান উন্নতি করতে পারে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করতে পারে।’

২ বছরের চুক্তিতে বাংলাদেশে আসা অস্ট্রেলিয়ান এই তারকা সবার সমর্থন প্রত্যাশা করেছেন, ‘বিসিবি সভাপতি, সিইও, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান সবার লক্ষ্য বহুদূর। তারা অনেক কাজ করে এতদূর এসেছেন। ব্যাপারটা দুর্দান্ত। শুধু আমিই না, আরও যারা বাইরে থেকে আসবেন আমরা সবাই একটা প্রফেশনাল স্ট্রাকচার দাঁড় করাতে কাজ করব। তাই আগামী কয়েক বছর নিয়ে মুখিয়ে আছি, যা শুরু হলো আজ থেকে। সবাই শ্রদ্ধাশীল এবং সাপোর্টিভ থাকবেই এই প্রত্যাশা।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au