সর্বশেষ

এশিয়া কাপে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত

  • 8:20 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
৭ উইকেটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ সেপ্টেম্বর-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও বেশি অবনতি হয়। দুই দেশের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। ভারতের অনেকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের কথাও বলেন। এসব উত্তেজনার মাঝেই এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। তবে এ ম্যাচে সালমান আগার দলকে কোনে পাত্তাই দেয়নি সূর্যকুমার যাদবের দল। ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় ভারত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে একেবারেই বাজে শুরু করে পাকিস্তান। প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। শেষদিকে শাহিন আফ্রিদির ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে সেই লক্ষ্য সহজেই টপকে যায় ভারত।

ভারতের বিপক্ষে এতটুকুও লড়াই করতে পারলো না পাকিস্তান। লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। তবে দলীয় ২২ রানের মাথায় শুভমান গিলকে হারায় তারা। সাইম আইয়ুবের বলে স্টাম্পড আউট হয়ে ফেরেন ৭ বলে ১০ রান করা এই ওপেনার।

ইনিংসের চতুর্থ ওভারে অভিষেক শর্মাকে ফেরান সাইম আইয়ুব। বড় শট খেলতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ৩১ রান।

এরপর দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। তবে দলীয় ৯৭ রানের মাথায় সাইয়ুব আইয়ুবের বলে বোল্ড হয়ে ফেরেন তিলক। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৩১ রান।

এরপর শিভম ‍দুবেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

এর আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট দিয়ে আসেন সাইম আইয়ুব। হার্দিক পান্ডিয়ার বলে বুমরাহ’র হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের ওভারেই ফেরেন মোহাম্মদ হারিস। বুমরাহ’র বলে বড় শট খেলতে গিয়ে বল উপরে তুলে দেন হারিস, দৌড়ে এসে ক্যাচ ধরেন হার্দিক।

৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন শাহিবজাদা ফারহান ও ফখর জামান। এই দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪২ রান তোলে পাকিস্তান।

অক্ষর প্যাটেলকে উড়িয়ে মারতে গিয়ে বল অনেক উপরে তুলে দেন ফখর জামান। অনেকটা দৌড়ে এসে বল তালুবন্দি করেন ‍তিলক ভার্মা। ১৫ বলে ১৭ রান করে ফখর ফিরলে ভাঙে তাদের ৩৮ বলে ৩৯ রানের জুটি।

অধিনায়ক সালমান আলী আগাও টিকতে পারলেন না বেশিক্ষণ। অক্ষর প্যাটেলের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে অভিষেক শর্মার হাতে ধরা পড়েন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১২ বলে ৩ রান।

এরপর পাকিস্তানের দুই নাওয়াজ ফেরেন দ্রুতই। হাসান নাওয়াজ আউট হন ৭ বলে ৫ রান করে। কুলদীপের বলে বড় শট খেলতে গিয়ে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। মোহাম্মদ নাওয়াজ ফিরেছেন কোনো রান না করেই। ৪৪ বলে ৪০ রান করা শাহিবজাদা ফারহানকে ফেরান কুলদীপ যাদব। এই স্পিনারের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেন শাহিবজাদা।

ফাহিম আশরাফও টিকতে পারেননি বেশিক্ষণ। ভরুণ চক্রবর্তীর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১৪ বলে ১১ রান করা এই ব্যাটার। সুফিয়ান মুকিম আউট হন বুমরাহ’র বলে বোল্ড হয়ে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৬ বলে ১০ রান। শেষদিকে ১৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন শাহিন আফ্রিদি। তার এই ক্যামিওতেই লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান।

ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট। ২টি উইকেট শিকার করেন বুমরাহ ও অক্ষর প্যাটেল। ভরুণ ও হার্দিক নিয়েছেন ১টি করে উইকেট।

এই শাখার আরও খবর

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au