সর্বশেষ

পাকিস্তানের সাথে হ্যান্ডশেক না করার কারণ জানালেন ভারতের অধিনায়ক

  • 8:37 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ সেপ্টেম্বর-পাকিস্তানের ক্রিকেটারদের সাথে করমর্দন বা হ্যান্ডশেক না করেই মাঠ ছেড়ে গেছেন ভারতের ক্রিকেটাররা। এমনকি ড্রেসিংরুম থেকেও বাকি ক্রিকেটার-স্টাফরা নামেননি মাঠে। এ ঘটনায় যখন ক্রিকেট দুনিয়ায় আলোড়ন, তখন মুখ খুললেন সূর্যকুমার যাদব।

ভারতীয় অধিনায়ক নিজেই মাঠে থেকে জয় নিশ্চিত করেন। সাথে ছিলেন শিভম দুবে। তবে দুজনের কেউই পাকিস্তানের ক্রিকেটারদের সাথে করমর্দন করেননি। ম্যাচ শেষ হলে পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দনের অপেক্ষা করলেও ভারতীয় দুই ব্যাটার মাঠ ছেড়ে চলে যান।

এ সময় ভারতীয় দলের এক স্টাফ ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দিলে স্পষ্ট হয়, ভারতীয় দলের আর কেউ মাঠে নামবেন না। এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় প্রবল সমালোচনা তৈরি হয়। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সূর্যকুমার জানান, কাশ্মীরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭ উইকেটের এই জয় উৎসর্গ করছেন তারা।

এরপর সংবাদ সম্মেলনে হেন্ডশেক না করার বিষয়ে জানতে চাইলে কারণ খোলাসা করেন ভারতীয় দলপতি। তিনি দাবি করেন, স্পোর্টসম্যানশিপ স্পিরিটের চেয়েও বেশি কিছু তাদের মধ্যে কাজ করছিল।

সূর্যকুমার বলেন, ‘আমি পোস্ট ম্যাচেও বলেছি, আমরা সব ভিকটিমের পাশে দাঁড়িয়েছি। তাদের পরিবারেরও পাশে আছি। আমাদের সহমর্মিতা জানাই। এই জয়ও তাদের উৎসর্গ করছি। তারা আমাদের প্রেরণা, আমরাও তাদের প্রেরণা দিতে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

দুই দেশের সম্পর্কের নতুন করে অবনতি হওয়ার পর এবারই প্রথম ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের যে ম্যাচে ভারত পেয়েছে একপেশে জয়।

এই শাখার আরও খবর

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au