সর্বশেষ

পাকিস্তান জাতীয় সংঙ্গীতের সময় বেজে উঠলো থিম সং

  • 8:45 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ সেপ্টেম্বর-এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। তবে ম্যাচ শুরুর আগের ঘটনার চর্চা চলছে এখন সামাজিক মাধ্যমগুলোতে। ম্যাচের আগে টস থেকে শুরু করে গ্যালারি -সব জায়গায় উত্তেজনা তুঙ্গে থাকলেও পাকিস্তান শিবিরকে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্তের মুখোমুখি হতে হলো জাতীয় সঙ্গীতের সময়।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যখন পাকিস্তান দলের জাতীয় সঙ্গীত বাজানোর কথা, তখন হঠাৎ স্পিকারে ভেসে আসে টেশার ও জেসন ডেরুলোর জনপ্রিয় গান ‘জালেবি বেবি’! প্রায় ছয় সেকেন্ড ধরে বাজে গানটি। হতবাক হয়ে যায় খেলোয়াড় থেকে দর্শক সবাই। এরপর অবশ্য বাজানো হয় পাকিস্তানের জাতীয় সঙ্গীত, কিন্তু তার আগেই হাসিঠাট্টার খোরাক হয়ে যায় ঘটনা।

এর আগে অবশ্য টসেও একবার উত্তেজনার ঝলক দেখা যায়। পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ও ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব করমর্দন এড়িয়ে যান, এমনকি চোখাচোখিও এড়িয়ে চলেন দুজন। টসে জিতে পাকিস্তান ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সে সিদ্ধান্ত কাজে আসেনি খুব সহজেই ম্যাচটি জিতে নেয় ভারত।

এই শাখার আরও খবর

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au