সর্বশেষ

শেষ মুহূর্তে দেয়া সালাহর গোলে জয় পেয়েছে লিভারপুল

  • 9:12 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ সেপ্টেম্বর-নতুন মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল লিভারপুল। এমন ম্যাচে হয়তো দরকার ছিল তাদের রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাকের উপস্থিতি। নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে আসা সুইডিশ ফরোয়ার্ডকে দেখা যায়নি স্কোয়াডে, প্রস্তুতির অভাব আর ক্লাবের সঙ্গে দ্বন্দ্বের কারণে। তবে স্লট জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকোর বিপক্ষে তাকে পাওয়া যাবে।

বার্নলির কৌশল ছিল একেবারেই স্পষ্ট, দেয়াল তুলে রক্ষণ সামলানো। ৫-৪-১ ফরমেশনে শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টা। এমনকি লেসলি উগোচুকুর লাল কার্ড দেখেও তারা ভেঙে পড়েনি। কিন্তু ৯৫ মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রসে হ্যানিবাল মেজব্রির হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন।

সালাহ আগের দুটি পেনাল্টি মিস করেছিলেন। তবে এবার শান্তভাবে জালে পাঠান বল। এর সঙ্গে তিনি প্রিমিয়ার লিগ ইতিহাসে ১৮৮ গোল করে অ্যান্ডি কোলকে পেছনে ফেলে উঠলেন চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে। একই সঙ্গে লিভারপুলের হয়ে সর্বোচ্চ লিগ পেনাল্টি গোলের মালিকও হলেন। ৩৫ গোল নিয়ে ছাড়িয়ে গেলেন কিংবদন্তি বিলি লিডেলকে।
পুরো ম্যাচে লিভারপুলের দাপট ছিল চোখে পড়ার মতো। ২৭টি শট থেকে মাত্র চারটি লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। কিন্তু তবুও বার্নলির রক্ষণ ভাঙতে গিয়ে ঘাম ঝরেছে। প্রথমার্ধে ইব্রাহিমা কোনাতে কাছ থেকে হেড মিস করেন, হুগো একিতিকে গোলমুখে শট নিতে ব্যর্থ হন। অ্যান্ডি রবার্টসনের দূরপাল্লার শটই ছিল বিরতির আগে একমাত্র অন টার্গেট প্রচেষ্টা।

দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে বার্নলি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টার চোট পেয়ে মাঠ ছাড়েন, কনর ব্রাডলি নামলে দোমিনিক সোবোস্লাই আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। তিনিই বার্নলি গোলরক্ষক মার্টিন দুব্রাভকাকে প্রথম কঠিন সেভে বাধ্য করেন।

রায়ান গ্র্যাভেনবার্চ ও ফ্লোরিয়ান ভির্টজ সুযোগ নষ্ট করেন। পরে রবার্টসন ও ফেদেরিকো কিয়েসাও হেডারে ব্যর্থ হন। ফ্রিমপংও কাছ থেকে গোল মিস করেন। তবে শেষমেশ তিনিই এনে দিলেন ম্যাচের টার্নিং পয়েন্ট।

অবশেষে সালাহর নির্ভুল শটে টানা চতুর্থ জয় নিশ্চিত হলো লিভারপুলের। বার্নলির কঠিন প্রতিরোধ ভেঙে লিভারপুল প্রিমিয়ার লিগে একমাত্র শতভাগ রেকর্ড ধরে রাখল। শীর্ষে তাদের পয়েন্ট ব্যবধানও বাড়ল। আর্সেনালের থেকে তিন পয়েন্ট এগিয়ে গেল স্লটের দল।

এই শাখার আরও খবর

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au