সর্বশেষ

খেলা বন্ধ থাকার চেয়ে কষ্ট করে খেলা ভালো: আকরাম খান

  • 9:18 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:২৫০ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৫ সেপ্টেম্বর-এনসিএল দিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ফিরবে এমনটি প্রত্যাশা ছিল। সিলেট ও রংপুর বিভাগের খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি, পরিত্যক্ত হয়ে যায়। পরে আজ ও আগামীকাল ম্যাচ দুটি হবে রাজশাহী স্টেডিয়ামে খেলানোর সিদ্ধান্ত হয়।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বগুড়ার মাঠ ঠিক হতে এখনো দুই-তিন দিন লাগবে। ওইখানে যে ম্যাচগুলো আছে, সেগুলো নিয়ে আসব। এখানে দিনে দুইট ম্যাচ আয়োজনের ব্যবস্থা করেছি। কাল ও পরের দিনের বগুড়ার খেলা এখানে হবে।

বগুড়ায় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ হওয়ার কথা। মাঠ প্রস্তুত হয়ে গেলে ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বরের খেলা সেখানে হতে পারে। আকরাম খান জানান, এই মুহূর্তে অন্য কোন উপায় নেই। ম্যাচ না খেলার চেয়ে কষ্ট করে খেলা ভালো, ‘খেলোয়াড়রা ত্যাগ স্বীকার করছে। না খেলার চেয়ে তো খেলা ভালো। একটা ঘণ্টা হয়তো বেশি জার্নি করতে হবে। কিছু করার নেই।

এনসিএলের জন্য যে হোটেল বিসিবি ব্যবস্থা করেছে তা বেশ ভালো বলে উল্লেখ করেছেন আকরাম খান, ‘এখানে কিছু সুযোগ-সুবিধা বাড়ানো গেলে অনেক ভালো হতো। স্টেডিয়ামে লাইটের সবকিছু আছে কিন্তু লাইট নেই। তাছাড়া পুরো টুর্নামেন্ট এখানে করা যেত। এখানে বিনিয়োগ করাই আছে। আর কিছু টাকা খরচ করা গেলে প্রতিদিন দুই ম্যাচ করা যেত। বাকিগুলো ভালো আছে। হোটেলও ভালো। সবকিছু ভালো, শুধু কিছু সুযোগ-সুবিধা বাড়ানো গেলে খুব ভালো ক্রিকেটের পরিবেশ হবে।

এই শাখার আরও খবর

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au