তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতার আহ্বান চীনের
মেলবোর্ন,২ জুলাই- তাইওয়ান ইস্যুতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানকে ঘিরে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্কের পাশাপাশি…
মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘জাপাড-২০২৫’-এ অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতসহ আরও কয়েকটি দেশ। রাশিয়ার নেতৃত্বে আয়োজিত এই মহড়ায় মোট ছয়টি দেশ অংশ নেয় বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস এবং আল জাজিরা। ইরান, বুরকিনা ফাসো, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও মালিও এ মহড়ায় যুক্ত ছিল।
গত ১২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় প্রায় এক লাখ সেনা। সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে প্রতিরক্ষা প্রস্তুতি যাচাই করা হয় মহড়ায়। এ সময় পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করে রাশিয়া।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় অংশ নিতে ৬৫ জন সেনা পাঠানো হয়েছে। দিল্লি বলছে, মস্কোর সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করতেই তারা অংশ নিচ্ছে। কুমাওন রেজিমেন্টের একটি ব্যাটালিয়নের নেতৃত্বে ভারতীয় সেনারা মহড়ায় অংশ নেয়।
এর আগেও ভারত রাশিয়ার মহড়ায় যোগ দিয়েছিল। ২০২১ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে দিল্লি ভলগোগ্রাদ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও প্রচলিত যুদ্ধ মহড়ায় অংশ নিয়েছিল।
তাসের প্রতিবেদন অনুযায়ী, এ বছর ইরানও ‘জাপাড’ মহড়ায় যুক্ত হয়েছে। তবে সরকারি পর্যায় থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন সরবরাহ করছে তেহরান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও দিতে পারে।
এই মহড়া অনুষ্ঠিত হলো ন্যাটো দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে। এর কয়েক দিন আগে পোল্যান্ডে একটি রাশিয়ান ড্রোন ভূপাতিত করা হয়েছিল।
সূত্রঃ আলজাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au