প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৭সেপ্টেম্বর – জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৪টি দেশে এই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়া সম্ভব হবে। এর মাধ্যমে দেশীয় দর্শকরা বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সিনেমা ও সিরিজগুলি উপভোগ করতে পারবেন।
বাংলাদেশে চালু হওয়ার পর দর্শকরা হ্যারি পটার, হাউজ অব দ্য ড্রাগন, দ্য লাস্ট অব আস, আ মাইনক্রাফ্ট মুভি এবং সুপারম্যানের মতো জনপ্রিয় কনটেন্ট দেখতে পারবেন। এছাড়া ২৭ অক্টোবর থেকে প্ল্যাটফর্মে নতুন সিরিজ “ইট: ওয়েলকাম টু ডেরি” প্রদর্শিত হবে, যা বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ যোগ করবে।
বাংলাদেশে এইচবিও ম্যাক্সের প্রচারণার দায়িত্বে থাকা ফোরথট পিআরের কর্মকর্তা অনন্যা আক্তার জানান, ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে দর্শকরা সাবস্ক্রিপশন নিয়ে প্ল্যাটফর্মের কনটেন্ট উপভোগ করতে পারবেন। তবে এখনো বাংলাদেশের জন্য স্থানীয় কনটেন্ট তৈরি হবে কি না, সে বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
বিশ্বজুড়ে জনপ্রিয় এই প্ল্যাটফর্মের বাংলাদেশে আগমন দেশীয় বিনোদনপ্রেমীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে দর্শকরা ঘরে বসেই আন্তর্জাতিক মানের সিনেমা ও সিরিজের অভিজ্ঞতা নিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় কনটেন্টের মাধ্যমে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি স্থানীয় বিনোদন বাজারে নতুন মাত্রা যোগ করবে।
উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য এইচবিও ম্যাক্সের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যা প্ল্যাটফর্মটির দর্শকসংখ্যা ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি করবে।