মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারাদেশে টানা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৭ সেপ্টেম্বর- আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন টানা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে প্রথম দুই দিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ২২ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।
মৌসুমি বায়ুর অক্ষের বিস্তার উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে, আর উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হবে এবং সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। রোববার (২১ সেপ্টেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।