অস্ট্রেলিয়া

সিডনিতে এবার ১৯টি মণ্ডপে দুর্গা পূজা

  • 3:31 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলো ‘দুর্গা পূজা’ । তাই অস্ট্রেলিয়ার সিডনি শহরের বাঙালি হিন্দুরা শারদোৎসবের অনাবিল আনন্দে মেতে উঠতে ১৯টি ভিন্ন ভিন্ন মণ্ডপে এবারের দুর্গাপূজার আয়োজন করতে যাচ্ছে ।

কয়েকটি সংগঠনের প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায় যে, কিছু সংগঠন তিথি-নক্ষত্র মেনে এবার দুর্গা পূজার ডালি সাজাচ্ছে । আবার কিছু পূজো হচ্ছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যাতে সকলে দুর্গোৎসবে অংশগ্রহণ করতে পারে।

অস্ট্রেলিয়ার অন‍্যতম একটি ধর্মীয় সংগঠন ‘আগমনী অস্ট্রেলিয়া’ বরাবরের মতো এবারও তাদের পূজা করবে গ্লেনফিল্ড কমিউনিটি হলে । তারা পাঁচ দিনব্যাপী পূজা করবে ২৮ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত । ‘আনন্দধারা’ ও ‘শঙ্খনাদ’ ঐ একই দিনে তাদের পুজো করবে । কিন্তু তাদের মণ্ডপ সাজানো হবে ভিন্ন ভিন্ন স্থানে । রন মোর কমিউনিটি সেন্টারে পূজো করবে আনন্দধারা আর শঙ্খনাদ এ বছরের দুর্গাপূজা সম্পন্ন করবে যথারীতি গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে ।

অস্ট্রেলিয়ান বাঙ্গালি হিন্দু এসোসিয়েশন ৪ অক্টোবর দুর্গোৎসব আয়োজন করবে টুনগাবি ওয়েস্ট পাবলিক স্কুলে । ‘আরোহন’ ও একই দিনে তাদের পূজা করবে গিরাউন হাই স্কুলে ।

বাঙ্গালি এসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এবার লানটানা রয়‍্যাল হলে তাদের পূজা সম্পন্ন করবে । তারা পূজার দিন ধার্য করেছে ২৮ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবরের মধ্যে ।

বকলহাম হিলস দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বকলহাম হিল কমিউনিটি সেন্টারে । তারা ২৭ সেপ্টেম্বরে এবারের দুর্গাপূজা সম্পন্ন করবে ।

আর বাংলাদেশ সোসাইটি ফর পূজা এ্যান্ড কালচার এবার তাদের ভেন্যু নির্ধারণ করছে ওয়েন্টওয়ার্ফভিলের রেডগাম সেন্টারে । তাদের পূজা অনুষ্ঠিত হবে ২৭ -২৮ সেপ্টেম্বর ।

বাংলাদেশ পূজা এসোসিয়েশন কোরিয়ান সোসাইটি অব সিডনিতে ৪-৫ অক্টোবরের মধ্যে এ বছর দুর্গা পূজা করবে ।

‘দর্পণ’ এ বছর তাদের দুর্গাপূজার আয়োজন করবে সেন্ট মেরিস মেমোরিয়াল হলে । তারা ২৭ সেপ্টেম্বর এ পূজা সম্পন্ন করবে । একই দিনে ‘সিডনি কালি টেম্পল’ তাদের সম্পন্ন করবে বিমোন্ট কমিউনিটি হলে । ‘উত্তারান’ ও এ দিন তাদের পূজা করবে পেনরিথ হাই স্কুলে ।

‘দেবী পক্ষ’ ৩০ শে সেপ্টেম্বর তারিখে তাদের পূজা করবে ৬৬ কের্য়ানস এভিনিউ, কের্য়ানসে।

‘সাহা বাড়ির পূজো’ হবে ৬২ ওয়ারগ্রাস এভিনিউ, ডেনহাম কোর্টে । তাদের পূজা ২৮ সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবরের মধ্যে।

আর নবরূপ সিডনি’র এবারের দুর্গা পূজা হচ্ছে সান সউসি হাই স্কুলে, রকি পয়েন্ট রোড, সান সউসি । ৪-৫ অক্টোবর তারা পূজোর তারিখ নির্ধারণ করেছে ।

‘ভক্ত মন্দির সিডনি ট্রাস্ট’এ বছর তাদের পূজা করবে গ্রানভিল টাউন হলে । তাদের পূজা হবে ৪ অক্টোবরে ।

‘উৎসব’ দুর্গা পূজা তাদের পূজা করবে ২১ সেপ্টম্বর । স্থান- রোসেলিয়া কমিউনিটি সেন্টার ।

‘স্বাগতম’ এর দুর্গা পূজা অনুষ্ঠিত হবে
টর্নটন কমিউনিটি সেন্টার, পেনরিথে ।
তারা এটি আয়োজন করবে ২৮ সেপ্টেম্বর ।

‘ত্রিনয়নী’র পূজা হবে চেরি ব্রুক কমিউনিটি ও কালচারাল সেন্টারে । তাদের পূজা ৩-৪ অক্টোবর ।

দুর্গাপুজো হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের প্রতীক।

তাই সকল শ্রেণী-পেশার
মানুষের মধ্যে দুর্গোৎসবকে ঘিরে আলাদা উন্মাদনা পরিলক্ষিত হয় । হয়তো এ কারণে এবারের দুর্গা পূজার আমেজ এখনি সিডনিবাসী পেতে শুরু করেছে ।

এই শাখার আরও খবর

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au