বিশ্ব

কর্মী ভিসায় ট্রাম্পের নতুন ফি আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত

  • 11:57 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার
যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ভারত। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষ কর্মী ভিসা এইচ-১বি–এর ওপর প্রতিবছর ১ লাখ ডলার ফি আরোপ করে নতুন এক নির্বাহী আদেশে সই করেছেন। শুক্রবার জারিকৃত এ আদেশে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি বিশেষজ্ঞ পেশাজীবীর ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

যুক্তরাষ্ট্র সরকারের পরিসংখ্যান বলছে, গত বছর এইচ-১বি ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল ভারত। ২০২৪ সালে মোট অনুমোদিত ভিসার ৭১ শতাংশ পেয়েছেন ভারতীয় নাগরিকেরা। দ্বিতীয় স্থানে থাকা চীনের শেয়ার ছিল মাত্র ১১ দশমিক ৭ শতাংশ।

প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানিই এই ভিসার ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। এ বছরের প্রথমার্ধে অ্যামাজন ও এর ক্লাউড কম্পিউটিং ইউনিট এডব্লিউএস পেয়েছে ১২ হাজারের বেশি ভিসা অনুমোদন। একই সময়ে মাইক্রোসফট ও মেটা—দুটোই ৫ হাজারের বেশি ভিসা পেয়েছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন,

“সব বড় বড় প্রতিষ্ঠানই বছরে ১ লাখ ডলার ফি দেওয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি।”

তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অনীহা দেখিয়েছে।

ভারত বা চীন—কোনো দেশই এখনো ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস ও নিউইয়র্কে চীনা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

ট্রাম্পের এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান কগনিজ্যান্ট টেকনোলজি সলিউশনসের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে গেছে। ভারতীয় কোম্পানি ইনফোসিস ও উইপ্রোর শেয়ারের মূল্যও ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ সিদ্ধান্তে ভারতীয় নাগরিকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন। কারণ, যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পাওয়ার আগে সাধারণত দীর্ঘদিন অপেক্ষা করতে হয় এবং সেই সময় তাঁদের একাধিকবার ভিসা নবায়ন করতে হয়। এখন প্রতিবার নবায়নে অতিরিক্ত ১ লাখ মার্কিন ডলার ব্যয় করতে হবে।

আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের নীতিনির্ধারণী পরিচালক অ্যারন রাইকলিন-মেলনিক বলেন,

“কেবল যুক্তরাষ্ট্রের কংগ্রেস আবেদনপ্রক্রিয়ার খরচ হিসেবে ফি নির্ধারণ করতে পারে। ট্রাম্পের এ সিদ্ধান্ত বৈধ কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।”

প্রতি বছর যুক্তরাষ্ট্রে মোট ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয়। এর বাইরে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা অনুমোদিত হয়। সাধারণত এই ভিসার খরচ নিয়োগকর্তারাই বহন করে থাকেন। ভিসার মেয়াদ হয় তিন থেকে ছয় বছর।

একই দিনে ট্রাম্প আরেকটি নির্বাহী আদেশে সই করেছেন। এতে বলা হয়েছে, যাঁরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করতে পারবেন, তাঁদের জন্য বিশেষ ‘গোল্ড কার্ড’ ভিসা চালু করা হবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au