বাংলাদেশ

পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি

  • 1:26 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- বাণিজ্য সচিব থেকে এনবিআর চেয়ারম্যান হতে ৩৯৫ কোটি টাকার লেনদেনের অভিযোগ । প্রশাসনের শীর্ষ পদগুলো ক্রমেই পরিণত হচ্ছে এক ধরনের “লাভজনক ব্যবসার আসন”-এ। মেধা, দক্ষতা বা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়, বরং বিপুল অঙ্কের অর্থের বিনিময়েই সচিবসহ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি হচ্ছে—এমনই গুরুতর অভিযোগ উঠেছে। সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বর্তমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

অভিযোগ রয়েছে, অতিরিক্ত সচিব থেকে বাণিজ্য সচিব হতে তিনি ৩৫ কোটি টাকা, পরে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হতে ৬০ কোটি টাকা, আর সবশেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান হতে ৩০০ কোটি টাকা লেনদেন করেছেন। সব মিলিয়ে প্রায় ৩৯৫ কোটি টাকার চুক্তির মাধ্যমে পদোন্নতির পথ সুগম করেন তিনি।

এই লেনদেনের নেপথ্যে রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট। অনুসন্ধানে জানা গেছে, “মেসার্স আর্মি বিডি কনসালটেন্সি” নামের একটি রহস্যময় প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আদান–প্রদান সম্পন্ন হয়েছে। পুরো প্রক্রিয়ায় সহায়তা করেছেন প্রভাবশালী ব্যক্তি সাইফুল ইসলাম। তাকে প্রায়ই সচিবের একান্ত সচিবের কক্ষে বৈঠক করতে দেখা যায়। অভিযোগ আছে, এসব চুক্তির গ্যারান্টি হিসেবে দেওয়া ব্যাংক চেকের বেশিরভাগে স্বাক্ষর করেছেন তিনিই।

সূত্র বলছে, প্রশাসনে নিয়োগ ও পদোন্নতির সিন্ডিকেটকে নেতৃত্ব দিচ্ছে তিন প্রভাবশালী ব্যক্তি, যাদের পরিচিতি রয়েছে “তিন পান্ডব” নামে। তারা হলেন—

  • প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম,
  • স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া,
  • জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

অভিযোগ রয়েছে, নিয়োগ, পদোন্নতি ও প্রকল্প কমিশনের নামে এই চক্র হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। পূর্ববর্তী সরকারের আমল থেকেই তাকে “লীগের দোসর আমলা” হিসেবে আখ্যায়িত করা হয়। এমনকি দেশে ইন্টারনেট শাটডাউনের মতো বিতর্কিত ঘটনায় তার প্রত্যক্ষ ভূমিকা ছিল বলেও অভিযোগ রয়েছে।

প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, এ অভিযোগ প্রমাণিত হলে এটি হবে রাষ্ট্রযন্ত্রের জন্য ভয়াবহ অশনিসংকেত। অর্থের বিনিময়ে শীর্ষ পদে নিয়োগ হলে প্রশাসনিক কাঠামো ধসে পড়বে, সুশাসন প্রতিষ্ঠা হবে অসম্ভব।

দুর্নীতি ও সিন্ডিকেটবিরোধী জনমত এখন তুঙ্গে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ ধরনের ঘৃণ্য বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো ছাড়া প্রশাসনকে দুর্নীতি ও প্রভাবশালী আমলাদের দখল থেকে মুক্ত করা সম্ভব নয়।

 

এই শাখার আরও খবর

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au