সর্বশেষ

সাকিবের দারুণ বোলিংয়ের পরও হারলো তার দল

  • 8:13 am - September 22, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ সেপ্টেম্বর-যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আটলান্টা ফায়ারের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাল্টিমোর রয়্যালসের কাছে ৮ উইকেটে হেরেছে সাকিবের আটলান্টা। এদিন বল হাতে দারুণ পারফর্ম করেছেন এই তারকা।

পরমবীর ক্রিকেট ফিল্ডে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাল্টিমোর রয়্যালস। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে আটলান্টা। ভালো করতে পারেননি স্টিফেন টেলর, পল পালমার, ঋষি পান্ডেরা। বাংলাদেশি তারকা সাকিবও ছিলেন ব্যর্থ। ৬ বল খেলে করেন মাত্র ২ রান। দলের পক্ষে সবচেয়ে বেশি রান ২৪ বলে ৩০ রান করেন জাহামার হ্যামিল্টন।

বাকি ব্যাটারদের ব্যর্থতায় ৮১ রানে অলআউট হয় আটলান্টা ফায়ার। ছোট লক্ষ্য তাড়ায় শারাদ লুম্বার ৩৪ ও কুনওয়ারজিত সিংয়ের অপরাজিত ২৮ রানের কার্যকরী ইনিংসে সহজেই জয় পায় বাল্টিমোর রয়্যালস।

বাল্টিমোর রয়্যালসের ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই সাজঘরে ফেরান মুক্তার আহমেদকে। ওই ওভারে মাত্র ৩ রান খরচ করেন সাকিব। এরপর পঞ্চম ওভারে বোলিংয়ে এসে মাত্র দুই রান দেন এই অলরাউন্ডার। নিজের তৃতীয় ওভারে অবশ্য একটু খরুচে ছিলেন সাকিব। ১৪ রান দেন ওই ওভারে। সবমিলিয়ে ৩ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেন এই তারকা। ৮ উইকেটের জয় পায় বাল্টিমোর রয়্যালস।

যুক্তরাষ্ট্রের মেজর লিগে এর আগে খেললে এবারই প্রথম মাইনর লিগে দেখা গেল সাকিবকে। তিন ম্যাচেই বল হাতে দারুণ পারফর্ম করেছেন এই তারকা। ব্যাট হাতে প্রথম ম্যাচে ভালো করলেও পরের দুই ম্যাচে সাকিব ছিলেন নিষ্প্রভ।

এই শাখার আরও খবর

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au