সর্বশেষ

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

  • 4:24 pm - September 25, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
অনেক সময় ফোনে একেবারে কোনো সিগন্যাল দেখায় না। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- জরুরি মুহূর্তে ফোনে নেটওয়ার্ক না পাওয়া অত্যন্ত বিরক্তিকর। একই জায়গায় অন্যের ফোনে নেটওয়ার্ক থাকলেও নিজের ফোনে না থাকলে কল করা, মেসেজ পাঠানো বা ইন্টারনেট ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। তবে নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধানে কিছু সহজ উপায় রয়েছে।

সমাধানের ধাপসমূহ

১. ফোন রিস্টার্ট করুন
সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হলো ফোন বন্ধ করে আবার চালু করা। এতে অভ্যন্তরীণ প্রসেস রিফ্রেশ হয় এবং অনেক সময় নেটওয়ার্ক ফিরে আসে।

২. এয়ারপ্লেন মোড চালু–বন্ধ করুন
কয়েক সেকেন্ডের জন্য এয়ারপ্লেন মোড চালু করে আবার বন্ধ করুন। এতে ফোন নতুন করে নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করে।

৩. নিজে থেকে নেটওয়ার্ক নির্বাচন করুন
ফোন অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে সঠিক নেটওয়ার্ক খুঁজে পায় না। সেটিংস থেকে কানেকশনস → মোবাইল নেটওয়ার্কস → নেটওয়ার্ক অপারেটরস এ গিয়ে আপনার অপারেটর ম্যানুয়ালি সিলেক্ট করুন।

৪. সিম কার্ড পুনরায় লাগান
সঠিকভাবে সিম কার্ড বসানো না থাকলে নেটওয়ার্ক আসতে সমস্যা হয়। সিম বের করে নরম কাপড়ে পরিষ্কার করে আবার সঠিকভাবে ট্রেতে লাগান। প্রয়োজনে নতুন সিম ব্যবহার করতে হতে পারে।

৫. সফটওয়্যার আপডেট করুন
পুরোনো সফটওয়্যার ফোনের পারফরম্যান্স ও নেটওয়ার্ক সংযোগে বাধা দিতে পারে। ওয়াই–ফাই সংযোগে থেকে সেটিংস → সিস্টেম → চেক ফর আপডেট এ গিয়ে আপডেট ইনস্টল করুন।

৬. ফ্যাক্টরি রিসেট করুন
সব প্রচেষ্টা ব্যর্থ হলে ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। তবে এতে সব ডেটা মুছে যাবে, তাই অবশ্যই আগে ব্যাকআপ নিয়ে নিন।

৭. সিগন্যাল ও কভারেজ যাচাই করুন
অনেক সময় নির্দিষ্ট এলাকায় নেটওয়ার্ক কভারেজ দুর্বল থাকে। সিগন্যাল বার একেবারে না দেখালে বা “No Service” বার্তা এলে অন্য জায়গায় গিয়ে চেষ্টা করুন। অপারেটরের ওয়েবসাইটে গিয়ে কভারেজ ম্যাপ দেখে নেওয়াও সহায়ক হতে পারে।

এই সহজ ধাপগুলো অনুসরণ করলে বেশির ভাগ ক্ষেত্রেই নেটওয়ার্ক সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।

 

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au