বিশ্ব

চীনা ড্রোন বিশেষজ্ঞদের সঙ্গে রুশ অস্ত্র নির্মাতার সহযোগিতা নিয়ে নতুন তথ্য ফাঁস

  • 2:11 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:৫২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- চীনের ড্রোন বিশেষজ্ঞরা রাশিয়ার একটি রাষ্ট্রীয় অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এ তথ্য দুই ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন এবং সংশ্লিষ্ট কিছু নথিপত্র রয়টার্সের হাতে এসেছে।

নথি অনুযায়ী, গত বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে চীনা বিশেষজ্ঞরা অন্তত ছয়–সাতবার রাশিয়ার প্রতিষ্ঠান আইইএমজেড কুপল পরিদর্শন করেছেন। ওই সময় কুপল একটি রুশ মধ্যস্থতাকারীর মাধ্যমে চীনের তৈরি আক্রমণাত্মক ও নজরদারি ড্রোনের চালানও পেয়েছিল।

চীনা বিশেষজ্ঞরা রাশিয়ার ভেতরে সামরিক কাজে ব্যবহৃত ড্রোনের পরীক্ষামূলক কাজ ও প্রযুক্তি উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কর্মকর্তাদের মতে, এটি কুপল ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার গভীরতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, ইউক্রেন সংকটে চীন সব সময় নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং প্রাণঘাতী অস্ত্র কোনো পক্ষকেই সরবরাহ করেনি।

ব্যবসায়িক নথি অনুযায়ী, চীনের প্রতিষ্ঠান সিচুয়ান এইই থেকে কুপল ডজনখানেক একমুখী হামলাকারী ড্রোন পেয়েছিল। সরবরাহটি করে রুশ প্রতিরক্ষা ক্রয় প্রতিষ্ঠান টিএসকে ভিক্টর, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

কুপল হাজার হাজার একমুখী গারপিয়া ড্রোন তৈরি করছে, যেখানে চীনা যন্ত্রাংশ বিশেষত ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এই ড্রোন ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি এবং শত শত মাইল উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ইউক্রেন বলছে, প্রতি মাসে প্রায় ৫০০ এমন ড্রোন তাদের ওপর হামলায় ব্যবহার করা হচ্ছে।

তবে চীনের বিশেষজ্ঞরা রাশিয়ায় ঠিক কী ধরনের কাজ করেছেন বা ড্রোন পাঠানোর সঠিক উদ্দেশ্য কী ছিল—তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ

মেলবোর্ন,১ জুলাই- যুক্তরাষ্ট্রে মেয়ে ও নারীদের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্স নারীদের (রূপান্তরিত নারী) অংশগ্রহণ নিষিদ্ধ করে করা অঙ্গরাজ্যভিত্তিক আইন বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেওয়া…

সিশেলসের রাজধানীতে ঐতিহাসিক হিন্দু মন্দিরে মোদির প্রার্থনা

মেলবোর্ন,১ জুলাই- তিন দিনের রাষ্ট্রীয় সফরে সিশেলসে গিয়ে দেশটির একমাত্র হিন্দু মন্দির অরুল মিহু নবশক্তি বিনায়াগার মন্দির পরিদর্শন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ভিক্টোরিয়ায়…

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের…

ইসলাম গ্রহণের কয়েক সপ্তাহ পর আবার হিন্দুধর্মে ফিরলেন উত্তর প্রদেশের আয়ুষ মালিক

মেলবোর্ন,১ জুলাই- ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার ওষুধ ব্যবসায়ী দেবরাজ মালিকের একমাত্র ছেলে আয়ুষ মালিক, যিনি কয়েক সপ্তাহ আগে ইসলাম গ্রহণ করে নিজের নাম মোহাম্মদ…

অভিমান ভুলে রাজপ্রাসাদে ফিরছেন হ্যারি-মেগান, নাতি-নাতনির অপেক্ষায় রাজা চার্লস!

মেলবোর্ন,৩০ জুন- দীর্ঘদিনের দূরত্ব, অভিমান ও প্রকাশ্য বিরোধের পর ব্রিটিশ রাজপরিবারে সম্পর্ক স্বাভাবিক হওয়ার নতুন ইঙ্গিত মিলেছে। রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং…

ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি আরব ও কাতার

মেলবোর্ন,৩০ জুন- কূটনৈতিক বা আনুষ্ঠানিক সামরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহ করেছে মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au