খেলা

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের ভরাডুবি

  • 6:33 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ১২৪ রানে থেমে গেল টাইগারদের ইনিংস। ছবিঃ এসিসি

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- মাত্র ১৩৬ রানের লক্ষ্য। হাতের নাগালে জয়। সুযোগ ছিল সরাসরি ফাইনালে ওঠার। কিন্তু দুবাইয়ের মাঠে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে দাঁড়িয়ে সেই সহজ সমীকরণটাও মেলাতে পারল না বাংলাদেশ। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে ১২৪ রানে থেমে গেল টাইগারদের ইনিংস, ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।

পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। পারভেজ ইমন শূন্য রানে ফিরতেই চাপ তৈরি হয়। তার পথ ধরেন তাওহীদ হৃদয়। দুই ওপেনারের ব্যর্থতায় চাপে পড়ে দল। ভারতের বিপক্ষে ফিফটি করা সাইফ এদিনও আভাস দিয়েছিলেন। কিন্তু সেটি বড় ইনিংসে রূপ দিতে পারেননি। হারিস রউফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাইম আইয়ুবের হাতে ধরা পড়ার আগে করেন মাত্র ১৮ রান।

একাদশে ফিরেছিলেন নুরুল হাসান সোহান। তবে তার ব্যাটে ছিল না আত্মবিশ্বাসের ছাপ। ছক্কা মারতে গিয়ে সাইম আইয়ুবকে ক্যাচ দেন তিনি। লিটন দাস ইনজুরির কারণে দলে না থাকায় নেতৃত্ব ছিল জাকের আলির হাতে। কিন্তু অধিনায়কও হতাশ করলেন। অবিবেচক শটে তিনি ফেরেন শূন্য হাতে। শেখ মেহেদী ও তানজিম সাকিবও রান পাননি।

শেষ ভরসা ছিলেন শামীম পাটোয়ারী। একাই লড়াই চালিয়ে যান তিনি। ২৫ বলে ৩০ রান করে বিদায় নিলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শেষ দিকে রিশাদ হোসেন কিছুটা প্রতিরোধ গড়লেও তা হারের ব্যবধান কমানোর জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ থামে ১২৪ রানে। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি ও হারিস রউফ তিনটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৩৫ রান। শুরুতে বাংলাদেশের বোলাররা চাপ তৈরি করেন। তাসকিন আহমেদ ফিরিয়ে দেন ফারহানকে, শেখ মেহেদী শূন্য রানে বিদায় করেন সাইম আইয়ুবকে। এরপরও ফখর জামান ও সালমান আলি আগা কিছুটা লড়াই করেন। তবে দুজনের কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

৭১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর বড় সংগ্রহের আশা ছিল ক্ষীণ। কিন্তু শেষদিকে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নাওয়াজ দায়িত্বশীল ব্যাটিং করেন। হারিস ২৩ বলে ৩১ এবং নাওয়াজ ১৫ বলে ২৫ রান করেন। এতে দেড়শর কাছাকাছি সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে তাসকিন ৩টি, মুস্তাফিজ ও রিশাদ ২টি করে উইকেট নেন।

অথচ শুরুতে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে যে পাকিস্তান ব্যাটিংয়ে চাপে ছিল, শেষ দিকে বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের খেসারত দিতে হয় বাংলাদেশকে। লক্ষ্যও তাই হয়ে দাঁড়ায় কিছুটা চ্যালেঞ্জিং। তবে ১৩৬ রানের মতো টার্গেট ব্যাটাররা ঠাণ্ডা মাথায় সামলাতে পারতেন। কিন্তু একের পর এক ভুল শট খেলে ফেরেন তারা।

অবশেষে ১১ রানের হারেই বিদায় নেয় বাংলাদেশ। পাকিস্তান যায় ফাইনালে, যেখানে প্রতিপক্ষ আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের শিরোপা লড়াই।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au