সর্বশেষ

এশিয়া কাপে সুপার ওভারের ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো ভারত

  • 8:59 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
সুপার ফোরে শেষ ম্যাচেও ভারতের জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর-এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে যখন মনে হচ্ছিল জয় নিশ্চিত শ্রীলঙ্কার, তখনই ঘটে নাটকীয় মোড়। সুপার ওভারে ভারতের কাছে হার মেনে নিতে পারছিলেন না দলের কোচ সনাৎ জয়াসুরিয়া। ড্রেসিংরুমের বাইরে মনমরা হয়ে বসে ছিলেন এই লঙ্কান কিংবদন্তি।

দুবাইয়ে ভারতের দেওয়া ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ ওভারে ১ উইকেটে ১৩৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। ৯ উইকেট হাতে রেখে ৪৮ বলে দরকার ছিল মাত্র ৬৯ রান। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা গড়েন এশিয়া কাপ টি-টোয়েন্টির ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি—১২৭ রান।

নিশাঙ্কার সেঞ্চুরিতে দল জয়ের দোরগোড়ায় পৌঁছালেও শেষ ওভারে প্রয়োজনীয় ১২ রান তুলতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। ফলাফল—দুই দলই ২০ ওভারে করে ২০২ রান, ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করে মাত্র ২ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন অর্শদীপ সিং। এরপর ব্যাট হাতে নামেন সূর্যকুমার যাদব, প্রথম বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে নেন ৩ রান, ম্যাচ জিতে নেয় ভারত।

৭ চার ও ৬ ছক্কায় ৫৮ বলে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পাথিম নিশাঙ্কা। এবারের এশিয়া কাপে তিনিই প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। তবুও দলকে জেতাতে পারলেন না। তবুও তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের হয়ে ফিফটি করেন অভিষেক শর্মা (৩৭ বলে ৬১)। তিলক বর্মা ৪৯* ও স্যামসন ৩৯ রানে অবদান রাখেন। সব মিলিয়ে ভারত স্কোরবোর্ডে তোলে ২০২ রান—এবারের আসরে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ পার।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

ভারত – ২০ ওভারে ২০২/৫

অভিষেক ৬১, তিলক ৪৯*, স্যামসন ৩৯

শানাকা ২/২৩, তিকশানা ১/৩৬

শ্রীলঙ্কা – ২০ ওভারে ২০২/৫

নিশাঙ্কা ১০৭, পেরেরা ৫৮

পান্ডিয়া ১/৭, কুলদীপ ১/৩১

সুপার ওভার:

শ্রীলঙ্কা: ২/২ (৫ বলে)

ভারত: ৩/০ (১ বলে)

এই জয়ের ফলে সুপার ফোরসহ টানা ছয় ম্যাচে জয় পেয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত। সেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। রোববার রাতের ফাইনালে এশিয়ার দুই পরাশক্তির লড়াই এখন সবচেয়ে প্রতীক্ষিত।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au