সর্বশেষ

আইসিসিকে অস্বস্তিতে রেখেছে সাহিবজাদা ফারহান

  • 9:04 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর-এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে ফিফটি করে ‘গানশট’ উদযাপন করেছিলেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তার উদযাপনের ধরন নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বিষয়টি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে অভিযোগ জানিয়েছিল সংস্থাটি। ফারহান একাধিক উদাহরণ দিয়ে দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাননি।

বিসিসিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে ফারহানের কাছে তার আচরণের ব্যাখ্যা চায় আইসিসি। শুনানিতে পাকিস্তানের ব্যাটার দাবি করেছেন, দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ফিফটির পর তার উদযাপনের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে।তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি বলেছেন, অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উদযাপন করেছেন।

ফারহান দাবি করেছেন, বিভিন্ন সময় আরও অনেকে এভাবে উদযাপন প্রকাশ করেছেন। এই ধরনের উদযাপন ক্রিকেট সংস্কৃতিতে রয়েছে। তিনি আলাদা কিছু করেননি। কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননি। এদিকে পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফের বিরুদ্ধেও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে বিসিসিআই। তবে দুজনের উত্তরই আইসিসিকে বেকায়দায় ফেলেছে নিশ্চিত।

একই ম্যাচে ফিল্ডিং করার সময় অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত করেছিলেন রউফ। তার সেই আচরণ নিয়েও বিতর্ক তৈরি হয়। পাকিস্তানের দুই ক্রিকেটারেরই শুনানি হয়েছে আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সামনে। এশিয়া কাপের প্রথম ভারত-পাক ম্যাচে করমর্দন বিতর্কে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাইক্রফটকে এশিয়া কাপের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। যদিও আইসিসি সেই দাবি মানেনি। পরে পাইক্রফট শুধু ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান দলের কাছে দুঃখপ্রকাশ করেন। বিতর্কিত আচরণের জন্য ফারহান এবং রউফের শাস্তি হবে কি না, তা ঠিক করবেন জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au