সর্বশেষ

চোট কাটিয়ে বার্সায় ফিরেছেন ইয়ামাল

  • 9:22 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর-বার্সেলোনার জন্য দারুণ খবর—চোট কাটিয়ে ফিরছেন লামিনে ইয়ামাল। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই মাসে আন্তর্জাতিক বিরতির সময় ইনজুরিতে পড়ায় টানা চার ম্যাচ মিস করেছেন ইয়ামাল। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন তিনি।

ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্যারিয়ারের কিছু সেরা মুহূর্তের ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘হেই! আমি ফিরছি।’ তরুণ এই উইঙ্গার মৌসুমের শুরুতে দুর্দান্ত ছিলেন—লিগের প্রথম তিন ম্যাচে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন। জাতীয় দলের হয়েও বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে তিনটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলতেই তার ইনজুরি বাড়ে বলে অভিযোগ করেছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য ফ্লিকের অভিযোগ আমলে নিতে নারাজ, তিনি জানান এসব নিয়ে তার মাথা ব্যথা নেই।

এদিকে বার্সেলোনা দুশ্চিন্তায় আছে রাফিনহার ইনজুরি নিয়ে। গত রাতে ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে উঠে যান তিনি। ফ্লিক আশা করছেন গুরুতর কিছু নয়, তবে পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেও ফিরছেন শিগগিরই। তবে দীর্ঘসময় বাইরে থাকতে হবে গোলরক্ষক টের স্টেগেন ও মিডফিল্ডার গাভিকে। এ ছাড়া ফারমিন লোপেজও তিন সপ্তাহ খেলতে পারবেন না। সব মিলিয়ে চোটের ভিড় থাকলেও বার্সা এখনো অপরাজিত মৌসুমে। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্র নিয়ে তারা রিয়াল মাদ্রিদের দুই পয়েন্ট পিছিয়ে আছে।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au