সর্বশেষ

সূর্যকুমারকে আইসিসির জড়িমানা

  • 9:43 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর- ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি উত্তেজনার মধ্যে শাস্তির মুখে পড়লেন দুই দলের খেলোয়াড়রা। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে ‘পহেলগাঁও শ্রদ্ধা’ মন্তব্যের কারণে।

ভারতীয় সংবাদ সংস্থা ‘পিটিআই’র প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের অভিযোগের ভিত্তিতে আইসিসির শুনানিতে এ সিদ্ধান্ত হয়।

১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ভারত ৭ উইকেটে জয় পাওয়ার পর সূর্যকুমার ম্যাচটি ভারতের সেনাদের উৎসর্গ করেন এবং পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের প্রতি সংহতি জানান।

পাকিস্তান এ বক্তব্যকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে উল্লেখ করে আইসিসির কাছে অভিযোগ তোলে।
শুনানিতে সূর্যকুমার নিজেকে নির্দোষ দাবি করলেও আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন তাকে ভবিষ্যতে রাজনৈতিক বক্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেন।

এদিকে পাকিস্তানি পেসার হারিস রউফকেও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ‘আক্রমণাত্মক আচরণের’ জন্য। তিনি হাতের আঙুলের ইশারায় ‘৬-০’ দেখিয়েছিলেন, যা সাম্প্রতিক যুদ্ধে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত বলে অভিযোগ উঠেছিল।

তবে ব্যাট হাতে বন্দুক ছোড়ার মতো ভঙ্গিতে হাফসেঞ্চুরি উদযাপনের অভিযোগে অভিযুক্ত ওপেনার সাহিবজাদা ফারহানকে সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার পাকিস্তান দলের হোটেলে রিচার্ডসনের নেতৃত্বে শুনানি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রউফ, ফারহান ও দলের ম্যানেজার নাভিদ আকরাম চীমা।

ভারত-পাকিস্তানের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা এশিয়া কাপে নতুন মাত্রা পেয়েছে। ফাইনালে আগামী রোববার আবারও মুখোমুখি হচ্ছে দুই দল।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au