সর্বশেষ

শান্তর ব্যাটে চড়ে এনসিএলে রাজশাহীর জয়

  • 9:52 am - September 27, 2025
  • পঠিত হয়েছে:৫৮ বার
রাজশাহীকে জেতালো শান্ত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ সেপ্টেম্বর-জাতীয় দলের তারকা নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে প্রথম জয় তুলে নিয়েছে রাজশাহী। খুলনার দেওয়া ১৭২ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে তারা, ৮ উইকেট হাতে রেখেই।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। শুরুটা ভালো হয়নি।

মাত্র ১৩ রানে ৩ উইকেট হারায় তারা। তবে এরপর সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ব্যাটিং ম্যাচে ফেরায় খুলনাকে।
দুইজন মিলে গড়েন ১১৭ রানের দুর্দান্ত জুটি। সৌম্য ৪৪ বলে ৬৩ রান করেন, যাতে ছিল ৬ চার ও ৪ ছক্কা।
আফিফের ব্যাটে ৪০ বলে ৫০ রান আসে। নির্ধারিত ২০ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১৭১ রান।
কিন্তু সেই রানও ম্লান হয়ে যায় শান্ত-সোহানের ব্যাটিং ঝড়ে। উদ্বোধনী জুটিতেই তারা যোগ করেন ১৪৮ রান মাত্র ১২ ওভারে। হাবিবুর রহমান সোহান ২৪ বলে দুর্দান্ত ফিফটি হাঁকান, শেষ পর্যন্ত ৯৪ রানের দারুণ ইনিংস খেলে বোল্ড হয়ে ফেরেন। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও তার ইনিংস ছিল চোখ ধাঁধানো।

অন্য প্রান্তে শান্ত ছিলেন আরও দুর্দান্ত। ৩৯ বলে অপরাজিত ৬৫ রান করে দলকে জয় এনে দেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চমৎকার বাউন্ডারি।

প্রতিকূল আবহওয়ার কারণে ১০ দিন স্থগিত ছিল জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় সংস্করণ। পরিবর্তিত সূচিতে আজ থেকে আবারও শুরু হয়েছে এনসিএল। এই জয়ে আগের ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হারের পর ঘুরে দাঁড়াল রাজশাহী।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au