ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…
মেলবোর্ন, ২৭ সেপ্টেম্বর- কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো-র ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এক এক্স পোস্টে শুক্রবার রাত ১০টায় এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, পেত্রো “বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডর অভিযোগে ভিসা বাতিল করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে,
“আজ সকালে কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের প্রতি আদেশ অমান্য করার এবং সহিংসতা উসকে দেওয়ার আহ্বান জানিয়েছে। পেত্রোর এই কর্মকাণ্ডের জন্য আমরা তার ভিসা বাতিল করব।”
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পেত্রো শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে অংশ নিয়েছেন। এসময় তাকে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তৃতা দিতে দেখা যায়।
যদিও পোস্টে পেত্রো কী ধরনের বক্তব্য দিয়েছেন, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে ভিডিওতে তার উপস্থিতি ও বিক্ষোভে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au