সর্বশেষ

রাজশাহীসহ ৩ জেলায় আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

  • 5:23 pm - September 28, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর-  রাজশাহীতে পরিবহন মালিক ও শ্রমিকদের টানাপোড়েনের জেরে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তৃতীয় দিনের মতো আজ রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকেরা। তবে জরুরি প্রয়োজনে অনেকেই লোকাল বাসে ঢাকায় যাতায়াত করছেন।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রীই পড়ছেন দুর্ভাগে। আগে থেকে টিকিট কেটে কাউন্টারে এসে অনেকেই জানতে পারছেন বাস বন্ধ। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

তবে একতা ট্রান্সপোর্ট নামে একটি বাস এই রুটে তাদের চলাচল স্বাভাবিক রেখেছে। কিছু লোকাল বাসও ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে। এ অবস্থায় জরুরি প্রয়োজনে অনেকেই এসব বাসে ঢাকায় যাতায়াত করছেন।

পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন, এই জটিলতা নিরসনে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। সমঝোতা হলে বাস চলাচল আবারও শুরু হবে।

এর আগে গতকাল চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। তবে মালিকেরা কোনো সাড়া দিচ্ছেন না।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au