সর্বশেষ

এনসিএল থেকে ছিটকে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদ

  • 11:08 pm - September 30, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩০ সেপ্টেম্বর-গত ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়িয়েছিল এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যদিও প্রথম দিন শেষেই টুর্নামেন্টটির আর কোনো খেলা হয়নি। বিরূপ আবহাওয়ার কারণে স্থগিত করা হয় এনসিএল। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফায় আবারও ঘরোয়া লিগটি শুরু হয়েছে। এর ভেতর এক ম্যাচ খেলেই চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এবারের এনসিএল টি-টোয়েন্টিতে ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে সিলেটের দুটি মাঠ। এক ম্যাচ খেলেই সেখান থেকে ঢাকায় ফেরেন মাহমুদউল্লাহ। তিনি এবার ঢাকা মেট্রোর হয়ে খেলছিলেন। ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে নেমে করেছিলেন ২২ বলে ৪১ রান। এরপর আর খেলা হয়নি তার। মূলত হাঁটুর চোটে পড়ে আর খেলা হচ্ছে না মাহমুদউল্লাহর। যদিও খোঁজ নিয়ে জানা গিয়েছে বড় কোনো সমস্যা না।

বর্তমানে পরিকল্পনা অনুযায়ী রিহ্যাভ (পুনর্বাসন) করে যাচ্ছেন তিনি। এরপর আগামী ৫ অক্টোবর আমেরিকায় যাবেন মাহমুদউল্লাহ, সেখানে একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে (আটলান্টা টি২০) তার খেলার কথা রয়েছে। দেশের একটি গণমাধ্যমকেকে বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছে। এদিকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে এই মূহুর্তে রয়েছেন দুই জন, সে কারণে তিনি নির্বাচক হতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

একটা জায়গা ফাঁকা থাকার কারণে মাহমুদউল্লাহকে নিয়ে ওঠা এই আলোচনা কেবল গুঞ্জনই। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, মাহমুদউল্লাহ আরও এক থেকে দুই বছর ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত থাকতে চান। এরই মাঝে চলতি মাসেই মাহমুদউল্লাহ সম্পন্ন করেছেন বিসিবির লেভেল থ্রি কোচিং কোর্স।

এই শাখার আরও খবর

গ্যাব্রিয়েলের প্রশংসায় পঞ্চমুখ কিওন, বললেন ‘ক্লাবের কিংবদন্তি’

এভারটনের বিপক্ষে জয়ের পর আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইসের ভূয়সী প্রশংসা করেছেন সাবেক গানার মার্টিন কিওন। গ্যাব্রিয়েলকে ক্লাবের ‘কিংবদন্তি’ আখ্যা দেওয়ার পাশাপাশি রক্ষণভাগে তাঁর সঙ্গী…

সিডনিতে কাল চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (১৫ অক্টোবর) পশ্চিম সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত ‘ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর’ (ন্যান্সি-বার্ড ওয়ালটন)…

কুশনারের গোপন আর্থিক লেনদেনের অভিযোগ, আলোচনায় সৌদি যুবরাজ, আমিরাতের শাসক ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারের বিরুদ্ধে হোয়াইট হাউসে দায়িত্ব পালনকালে বিদেশি অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক অ্যাকাউন্ট গোপনে ব্যবহারের অভিযোগ…

হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচার, নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, মাইকিং করে এমন প্রচার চালানোর অভিযোগে নওগাঁর মান্দা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার…

বজ্রঝড়ের পূর্বাভাস, ক্যানবেরায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র সতর্কতা জারি

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা ও আশপাশের এলাকায় বজ্রঝড়জনিত অ্যাজমার ঝুঁকি বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বাতাসের গতিবেগ বৃদ্ধি, বাতাসে পরাগরেণুর উচ্চমাত্রা এবং…

সিডনিতে ঘুমন্ত সাত শিশুর সামনে বাড়িতে গুলিবর্ষণ, গাড়িতে আগুন

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাড়ি লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ার পাশাপাশি বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িটির ভেতরে তিন থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au