সর্বশেষ

স্ট্রোক করেছেন বাংলাদেশ নারী দলের হেড কোচ

  • 3:57 am - October 01, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ অক্টোবর- পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের। এবারের আসরে অংশ নিয়েছে বাংলাদেশও। টাইগ্রেসদের প্রথম ম্যাচ আগামী ২ অক্টোবর। তবে মাঠের লড়াইয়ে নামার আগেই দুঃসংবাদ পেল তারা।

বাংলাদেশ নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান স্ট্রোক করেছেন। নারী দলের সঙ্গে থাকা বিসিবির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ মাইনর ব্রেইন স্টোক করেছিলেন কোচ। পরে হাসপাতালে ছিলেন, যদিও রিলিজ পেয়েছেন। ভালো আছেন আগের থেকে। এখন এখানে থাকবেন নাকি দেশে ফিরে যাবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নেয়ার সময় হয়নি।’

মূলত রোববার অসুস্থ হয়ে পড়েন সারোয়ার ইমরান। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়ে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট কাটে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au